অমিতাভ-জয়ার বিবাহবার্ষিকীতে কোন বার্তা দিলেন 'বউ মা' অ্যাশ
অনেকদিন ধরেই ইন্ডাস্ট্রির অন্দরে-বাইরে শোনা যাচ্ছিল বচ্চন পরিবারে সদস্যদের মধ্যে সম্পর্কের অবনতির কথা! শোনা যায়, পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন অ্যাশ।
অনেকদিন ধরেই ইন্ডাস্ট্রির অন্দরে-বাইরে শোনা যাচ্ছিল বচ্চন পরিবারে সদস্যদের মধ্যে সম্পর্কের অবনতির কথা! শোনা যায়, পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন অ্যাশ। তাঁর সমস্যা বিশেষত রয়েছে শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা বচ্চনের সঙ্গে। কিন্তু সেই তথ্য নিজেই উড়িয়ে দিলেন অ্যাশ। জয়া ও অমিতাভের বিবাহবার্ষিকীতে শ্বশুর-শাশুড়িকে শুভেচ্ছা জানিয়ে তিনি পোস্ট করেন একটি ছবি। যে ছবিই নিন্দুকদের মুখের ওপর জবাব দিয়ে দিয়েছে।

সবেমাত্র ইন্সটাগ্রামে প্রোফাইল খুলেছেন ঐশ্বর্য রাই। আর সেখানে মেয়ে আরাধ্যার সঙ্গে ছবি পোস্ট নিয়ে কিছুদিন আগেই বিতর্ক তৈরি হয়। এবার সেই ইনস্টাগ্রামেই আবার অ্যাশ পোস্ট করেছেন শ্বশুর ও শাশুড়ির ছবি। বলা ভালো তাঁদের সুখী পরিবারের ছবি। ছবিতে অমিতাভ কন্যা শ্বেতা নন্দার ছেলে অগস্ত্যাকে যেমন দেখা গেল। তেমনই হাসি খুশি মেজাজে রয়েছেন জয়া ও অমিতাভ। সঙ্গে ঐশ্বর্য ও নাতনি আরাধ্যা। সমালোচকদের মুখ বন্ধ করার জন্য এই ছবিই যথেষ্ট বলে দাবি অনেকের।
✨Happyyy Anniversary Pa n Ma✨ 💐 Love, Health and Happiness always God Bless 💝🤗🌈
A post shared by AishwaryaRaiBachchan (@aishwaryaraibachchan_arb) on
এর আগে, সোশ্যাল মিডিয়ায় অমিতাভ ও জয়াকে শুভেচ্ছা বার্তা জানান জুনিয়ার বচ্চন অভিষেক। তিনি ও এই তারকা দম্পতির একটি সুখের সময়ের ছবি পোস্ট করেন। যে ছবিতে জয়া ও অমিতাভ দুজনকেই হাসি খুশি থাকতে দেখা যায়। পোস্ট-টিতে অভিষেক ব্যবহার করেছেন অমিতাভ-জয়া অভিনীত ছবি 'অভিমান' ছবিটির একট দৃশ্য।












Click it and Unblock the Notifications