মা অ্যাশের হাতে রাখি বেঁধে দিল আরাধ্যা! কেন জানেন
রাখি বন্ধন উৎসব মানে ভাই আর বোনের মধ্য়ে সম্প্রীতি সদ্ভাবকে উদযাপন বলে মনে করা হয়। কিন্তু এর মধ্যে লুকিয়ে থাকা সৌভ্রাতৃত্ব, স্নেহ , ভালোবাসা, শ্রদ্ধারও বেশ কিছু দিন উদঘাটিত হয় এই উৎসবে।
রাখি বন্ধন উৎসব মানে ভাই আর বোনের মধ্য়ে সম্প্রীতি সদ্ভাবকে উদযাপন বলে মনে করা হয়। কিন্তু এর মধ্যে লুকিয়ে থাকা সৌভ্রাতৃত্ব, স্নেহ , ভালোবাসা, শ্রদ্ধারও বেশ কিছু দিন উদঘাটিত হয় এই উৎসবে। সেই শ্রদ্ধা ও ভালোবাসাকে ফের একবার উস্কে দিল ঐশ্বর্য আর আরাধ্যার রাখি বন্ধন উৎসব।

রাখির দিন আরাধ্যা তাঁর মা অ্যাশ ও দিদিমা বৃন্দা রাইকে রাখি পরিয়ে দেয়। সাধারণত মা ও মেয়ের সম্পর্কে রাখির ভাবনা আসেনা! তবে এই সম্পর্কের মধ্যেও যে ভালোবাসা ও শ্রদ্ধা লুকিয়ে রয়েছে, সেটাকে উদযাপন করতেই এদিন এভাবে পালিত হয় ঐশ্বর্য-আরাধ্যার রাখি উৎসব। রাখির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন অ্যাশ।
😍THE BEST LOVE-bandhan of ALL😘💕Thank you my DARLING 😇AARADHYA😍from Mom n Me😘LOVE YOU ETERNALLY 💖
A post shared by AishwaryaRaiBachchan (@aishwaryaraibachchan_arb) on
এছাড়াও আরাধ্যা রাখির দিন নিজের মামাতো দাদাকে রাখি পরায়। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিতও হয়। তবে মা মেয়ের মধ্যে যে রাখিকে ঘিরে আলাদা সম্পর্ক তৈরি হতে পারে, তা র নজির রাখলেন ঐশ্বর্য ও আরাধ্যা।












Click it and Unblock the Notifications