স্কুলের অনুষ্ঠানে অ্যাশকে ছেড়ে আমির-পুত্রের সাথে নাচ আরাধ্যার, আসরে শাহরুখ, দেখুন ভিডিও
উপলক্ষ্য ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক অনুষ্ঠান। আর আম্বানিদের এই স্কুলের পড়ুয়া বলিউডের তাবড় তারকাদের ছেলে মেয়েরা।
উপলক্ষ ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক অনুষ্ঠান। আর আম্বানিদের এই স্কুলের পড়ুয়া বলিউডের তাবড় তারকাদের ছেলে মেয়েরা। ফলে এই স্কুলের বার্ষিক অনুষ্ঠানে উৎসব , হৈচৈ হবে আর তার উজ্জ্বলতা থাকবে না , তা কী করে হয় ! আগেই জেনে নেওয়া যাক, এই স্কুলে কোন কোন স্টার কিড পড়াশোনা করে।

হৃতিক রোশনের ছেলে হেৃহান, ও হৃদান এই স্কুলের ছাত্র। মুম্বইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে বচ্চন পরিবারের কনিষ্ঠতম সদস্য আরাধ্যা। স্কুলের ছাত্র আমির খান ও কিরণ রাওয়ের ছেলে আজাদ রাও খানও। আর সেই স্কুলের বার্ষিক অনুষ্ঠানে যে চরম হৈহৈ হবে, তা বাই বাহুল্য। অনুষ্ঠানের দিন হাজির ছিলেন স্কুলের প্রধান তথা মুকেশ আম্বানির স্ত্রী নীত আম্বানি। হাজির ছিলেন অভিষেক ও ঐশ্বর্য বচ্চন, ছিলেন সস্ত্রীক কিং খান।

স্কুলের অনুষ্ঠানে এদিন পারফর্ম করে আরাধ্যা, আব্রাম। দর্শক আসন থেকেই ছেলের নাচে উৎসাহ দেন শাহরুখ। অনুষ্ঠানের শেষে যখন জমজমাট আসর তখনই বাচ্চাদের সঙ্গে নাচতে ওঠেন শাহরুখ খান।
A post shared by Shah Rukh Khan /AE ⏺️ (@shahrukh.khan.ae) on
এদিকে, মেয়ে আরাধ্যা যখন স্টেজে অন্য বাচ্চাদের মধ্যে তখন আর নিজেকে ধরে রাখতে পারেননি ঐশ্বর্যও। তিনিও মেয়ের সঙ্গে স্টেজে উঠে পড়েন পা মেলাতে। তবে মাকে ছেড়ে আরাধ্যার পছন্দ ছিল আমির খানের পুত্র আজাদকে। তাই মায়ের হাত ছেড়ে আজাদের সঙ্গেই নাচতে থাকে আরাধ্যা বচ্চন।
#AishwaryaRaiBachchan Dancing wid #AaradhyaBachchan #AzadRaoKhan and other kids at #DAIS annual function 😘😎 pic.twitter.com/zU4umVDwY7
— Er. Mithil Koli (@Mitsk2) December 17, 2017
তবে এই অনুষ্ঠানে আসার ইচ্ছে থাকলেও যোগ দিতে পারেননি অমিতাভ বচ্চন ও আমির খান। তাঁরা দুজনেই 'ঠগস অব হিন্দোস্তান' ছবিতে শ্যুটিং এর জন্য ব্যাস্ত রয়েছেন।












Click it and Unblock the Notifications