এই রেড কার্পেট মাত করলেন শাহরুখ-অ্যাশ, ছিলেন বহু বলিউড তারকারাও, দেখুন ছবি
আবার দেবদাস-পারো জুটিকে দেখা গেল 'ভগ ওম্যান অব দ্যা ইয়ার' -এর পুরস্কার বিতরণীর রেড কার্পেটে । আর কোন কোন তারকা এই রেড কার্পেট মাতালেন , দেখে নেওয়া যাক।
বহুদিন পরে ফের একবার শাহরুখ-ঐশ্বর্যকে দেখা গেল পাশাপাশি। করণ জোহরের 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবিতে দুজনকে একসঙ্গে একটি দৃশ্যে শেষবারের জন্য দেখা গিয়েছিল। তারপর আবার দেবদাস-পারো জুটিকে দেখা গেল 'ভগ ওম্যান অব দ্যা ইয়ার' -এর পুরস্কার বিতরণীর রেড কার্পেটে । আর কোন কোন তারকা এই রেড কার্পেট মাতালেন , দেখে নেওয়া যাক।

একসঙ্গে কিংখান ও ঐশ্বর্য
'ভগ ওম্যান অব দ্য় ইয়ার'-এর রেড কার্পেটে ঐশর্য-শাহরুখ জুটিকে ঘিরে ছিল ফ্ল্যাশবাল্বের ঝলক। অনেকদিন পর দুজনকে পাশপাশি পেয়ে ফটোগ্রাফারদের উৎসাহ ছিল দেখার মতন।

রেডকার্পেটে গৌরির লুক
রেড কার্পেটে পরিচালক করণ জোহর ও অমিতাভ কন্যা শ্বেতার সঙ্গে শাহরুখের স্ত্রী গৌরিও এদিন আকর্ষণ করেন দৃষ্টি। তাঁর আউটফিটও ছিল বেশ ট্রেন্ডি।

কালো পোশাকে মাত করলেন অ্যাশ
পুরস্কার বিতরণীর মঞ্চে কালো পোশাকে অ্যাশ ছিলেন অন্যতম হৃদয়হরণকারীনি। তাঁর ফ্যাশন স্টেটমেন্ট ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

তারকার মেলা
শুধু শাহরুখ-গৌরি, বা ঐশ্বর্য নয়, এদিন আমির পত্নী কিরণ সহ অনেকেই হাজির ছিলেন।

মণীশ-অ্যাশ
ডিজাইনার মণীশ মলহোত্রা-র সঙ্গো তোলা ঐশ্বর্য রাইয়ের ছবিও সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসা কুড়িয়েছে।

সবুজে সোনাম
এদিনের রেড কার্পেটে ফ্যাশন ফিয়েস্টায় সোনাম ছিলেন সবুজ সুন্দরী। হাসিখুশি এই অভিনেত্রী এদিন সবুজ পোশাকে মাতোয়ারা করেন ফটোগ্রাফারদের।

অর্জুনের 'হটকে' লুক
বলিউড নায়ক অর্জুন কাপুরও নিজের লুক নিয়ে বেশ নিরীক্ষা চালাচ্ছেন। আর তার প্রমাণ মিলল ভগ-এর পুরস্কার বিতরণীর রেড কার্পেটে।

অনুষ্কা-রাধিকা
রূপোলী রঙের গাউনে অনুষ্টাক ও সাদা খেলামেলা পোশাকে রাধিকা আপতেও এদিন লাইমলাইটে কেডে় নেন।












Click it and Unblock the Notifications