কেন অভিষেকের সঙ্গে আর জুটি বাঁধতে রাজি নন প্রিয়াঙ্কা! নেপথ্যে কি ঐশ্বর্য

আন্তর্জাতিক মঞ্চে প্রিয়াঙ্কা ইতিমধ্যেই একজন নামী সেলিব্রিটি। কোয়ান্টিকো স্টার পিগি চপস, ইতিমধ্যেই একাধিক পারফরম্যান্সে মাত করে দিয়েছেন হলিউড। ফের একবার তিনি ফিরেছেন বলিউডে।

আন্তর্জাতিক মঞ্চে প্রিয়াঙ্কা ইতিমধ্যেই একজন নামী সেলিব্রিটি। কোয়ান্টিকো স্টার পিগি চপস, ইতিমধ্যেই একাধিক পারফরম্যান্সে মাত করে দিয়েছেন হলিউড। ফের একবার তিনি ফিরেছেন বলিউডে। আর বলিউডে ফিরতেই প্রিয়াঙ্কার জন্য প্রস্তাব আসছে একের পর এক ফিল্মের। সলমনের সঙ্গে 'ভারত' ছবিতে যে তাঁকে দেখা যাবে, সেখবর ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। এছাড়াও পরিচালক সোনালী বসুর ছবির জন্যও প্রিয়াঙ্কার কাছে প্রস্তাব আসে। তবে সেই ছবিতে অভিষেকের সঙ্গে অভিনয় করতে রাজি হননি প্রিয়াঙ্কা। ঘটনার কারণ হিসাবে যা জানা যাচ্ছে তা বেশ চাঞ্চল্যকর।

কেন অভিষেকের সঙ্গে আর জুটি বাঁধতে রাজি নন প্রিয়াঙ্কা! নেপথ্যে কি ঐশ্বর্য

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী , প্রিয়াঙ্কা ও অভিষেকের বন্ধুত্বে চিড় ধরাবার কারণ ঐশ্বর্য রাই। এই ঘটনার একটি ইতিহাস রয়েছে। উল্লেখ্য, কয়েক বছর আগে মুক্তি পেয়েছিল প্রিয়াঙ্কা- অভিষেকের 'ব্লাফমাস্টার' ছবিটি। সেই ছবিতে প্রথমে অভিনয়ের জন্য় প্রস্তাব পাঠানো হয় অ্যাশকে। কিন্তু পরে অ্যাশকে সরিয়ে সেখানে আসেন প্রিয়াঙ্কা। এরপর থেকেই ঐশ্বর্যের সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্ক খুব একটা ভালো যায়নি। অনেকেই বলেন তাঁদের মধ্যে চলেছে এক ঠাণ্ডা লড়াইও। এরপর 'দোস্তানা' ছবিটি বাদে অভিষেকের সঙ্গে বেশ কিছু ছবির প্রস্তাব খারিজ করতে থাকেন প্রিয়াঙ্কা। বহু বছর বাদে দেশে ফিরেও সেই অবস্থানেই অনড় এই অভিনেত্রী।

পুরনো এই ঘটনার জেরে অভিষেক বচ্চনের সঙ্গে সঞ্জয় লীলা বনশালীর ফিল্মেও অভিনয় করতে চাননি প্রিয়াঙ্কা। একই কারণে সোনালী বসুর ফিল্মেও তিনি অভিষেকের সঙ্গে অভিনয়ে রাজি নিন। উল্লেখ্য 'আমু' ছবি খ্যাত পরিচালক সোনালী বসু তাঁর পরবর্তী ছবি নিয়ে এগোতে চাইছিলেন অভিষেক ও প্রিয়াঙ্কাকে নিয়ে। তবে তা এখন বিশ বাঁও জলে। অনেকেই বলছেন, প্রিয়াঙ্কার জন্য অনেক ছবিতেই কাজের সুযোগ হারিয়েছেন অভিষেক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+