শ্বশুর অমিতাভের মতোই এবার 'মৃত' বউমা ঐশ্বর্যও!
আত্মহত্যার চেষ্টা করেছেন ঐশ্বর্য রাই বচ্চন। রবিবার রাত থেকেই এই খবরেই ভরে গিয়েছে সোস্যাল মিডিয়া। যদিও ঘটনাটিতে সত্যির এক বর্ণও নেই। পুরোটাই গুজব।
আত্মহত্যার চেষ্টা করেছেন ঐশ্বর্য রাই বচ্চন। রবিবার রাত থেকেই এই খবরেই ভরে গিয়েছে সোস্যাল মিডিয়া। যদিও ঘটনাটিতে সত্যির এক বর্ণও নেই। পুরোটাই গুজব। অন্যান্য বেশ কয়েক তারকার মতে এবার ভুয়া মৃত্যু গুজবের শিকার হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চন।
কিছুদিন আগে ঠিক একইভাবে অমিতাভ বচ্চনের মৃত্যুর খবর রটে গিয়েছিল সোস্যাল মিডিয়ায়।

রবিবার রাতে গুজব ছড়ায় যে অ্যায় দিল হ্যায় মুশকিল ছবিতে রণবীর কাপুরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করার জন্য পরিবারে অশান্তির জেরে মাত্রারিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মঘাতী হন ঐশ্বর্য।

মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এই খবর। যদিও এই গুজবের আয়ু বেশিক্ষণ ছিল না। বলিউডের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্রার পার্টিতে ৪৩ বছরের ঐশ্বর্যকে দেখা গেলে সমস্ত ভুলধারণা ভেঙে যায়।
গুজবে এও ছড়ায় যে, ঐশ্বর্যর আত্মহত্যা এবং মৃত্যুর ঘটনা বুঝতে পারার পর পারিবারিক চিকিৎসককে ডেকে পাঠানো হয় বাড়িতে। অভিযোগ বিষয়টিতে ধামাচাপা দিতেই নাকি হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টাও করা হয়নি ঐশ্বর্যকে।
এর আগে, ক্যাটরিনা কাইফ, অমিতাভ বচ্চন, আয়ুষ্মান খুরানা, দিলীপ কুমার, হানি সিং, রজনীকান্ত, লতা মঙ্গেশকরও একইভাবে ভুয়া মৃত্যুগুজবের শিকার হয়েছিলেন।












Click it and Unblock the Notifications