অভিষেকের সঙ্গে ফের জুটি বাঁধতে কেন ৮ বছর সময় লাগল! মুখ খুললেন অ্যাশ

'ধুম ২', 'কুছ না কহো', ' রাবণ', 'গুরু'-র পর ফের একবার অনস্ক্রিন জুটি বাঁধতে চলেছেন ঐশ্বর্য-অভিষেক।

'ধুম ২', 'কুছ না কহো', ' রাবণ', 'গুরু'-র পর ফের একবার অনস্ক্রিন জুটি বাঁধতে চলেছেন ঐশ্বর্য-অভিষেক। দীর্ঘ ৮ বছর পর, রিয়েল লাইফের স্বামী-স্ত্রী ফের একবার জুটি বেঁধে স্ক্রিনে ধরা দিতে চলেছেন নিজেদের । কেন এই ৮ টা বছর লাগল অভিষেক আর ঐশ্বর্যের স্ক্রিনে জুটি বাঁধতে? উত্তর দিয়েছেন ঐশ্বর্য।

অভিষেকের সঙ্গে ফের জুটি বাঁধতে কেন ৮ বছর সময় লাগল! মুখ খুললেন অ্যাশ

অনুরাগ কাশ্যপ পরিচালিত ছবি 'গুলাব জামুন' -এ ফের একবার দেখা যাবে ঐশ্বর্য ও অভিষেককে। দুই তারকার পের একবার জুটি বাঁধার খবরে মাত বলিউড। অপেক্ষায় রয়েছেন দর্শকরাও। ঐশ্বর্য বলছেন, 'মন মর্জিয়া' ছবিটি করার পর অভিষেক কী করবেন? এই প্রশ্ন অভিষেকের সামনে রাখার পরই 'গুলাব জামুন' -এর জন্য রাজি হয়ে যান তিনি। অভিষেক সিদ্ধান্ত নেন যে ঐশ্বর্যর সঙ্গে তিনি এই ছবিতে ফের একবার জুটি বাঁধবেন।

ঐশ্বর্যের মনে হয়েছে, এই ছবির জন্য অভিষেক এক্কেবারে ফিট। উল্লেখ্য, 'গুলাব জামুন' ও 'মন মনর্জিয়া' দুটি ছবিই পরিচালনা করেছেন অনুরাগ কশ্যপ। আর এই দুটি ছবির হাত ধরেই ফের একবার বলিউডে পা রাখছেন জুনিয়ার বচ্চন অভিষেক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+