জনসমক্ষে কেন চোখে জল এল অ্যাশের! দেখুন ঘটনার ভিডিও

মুম্বইতে চলছিল এক অনুষ্ঠান। আইএমসি উই এক্সিবিশন ২০১৮ অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে ছিলেন বলিউড তারকা ঐশ্বর্য রাই। অনুষ্ঠানে পরম্পরা মেনে চলছিল জাতীয় সঙ্গীত , আর সেই সময়েই ঘটে যায় এক কাণ্ড।

এক সাম্প্রতিক ভিডিও ক্রমেই ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, আবেগঘন বলিউড ডিভা ঐশ্বর্য রাইকে। আইএমসি উই এক্সিবিশন ২০১৮ -এর অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত চলাকালীন আবেগঘন হয়ে পড়েন অ্যাশ। আর তার জেরেই চোখে জল আসে তাঁর। সেই ঘটনা ভিডিও বন্দি হতেই তা ক্রমেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে।

এর আগে, ২০১৭ সালে ঐশ্বর্যই প্রথম ভারতীয় অভিনেত্রী হিসাবে মেলবোর্নে ফিল্ম ফেস্টিভালে জাতীয় পতাকা উত্তোলন করেন। সেই ঘটনার সময়ও একইভাবে দেশভক্তিতে আবেগপ্রবণ হতে দেখা যায় প্রাক্তন এই বিশ্বসুন্দরীকে। ফের একবার নতুন ভিডিও ঘিরে উঠে আসে এই ঐশ্বর্যর সেই রূপটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+