গণপতি বিসর্জনের আগে মণ্ডপে হাজির অ্যাশ, দেখুন ছবি
এবছরের বিসর্জনের আগে শেষবার গণেশ বন্দনায় মাতলেন রাই সুন্দরী। মুম্বইয়ের বিখ্যাত লাল "বাউগচা রাজা"-র মন্ডপে গিয়ে পুজা দিয়ে এলেন অ্যাশ।
গণেশ পূজার বিসর্জন উপলক্ষ্যে আজ মাতোয়ারা হতে চলেছে গোটা মহারাষ্ট্র। মুম্বই থেকে পুনে চলছে বিসর্জনের আড়ম্বর। তার মধ্যে এবছরের বিসর্জনের আগে শেষবার গণেশ বন্দনায় মাতলেন রাই সুন্দরী। মুম্বইয়ের বিখ্যাত লাল "বাউগচা রাজা"-র মন্ডপে গিয়ে পুজা দিয়ে এলেন অ্যাশ।

গণপতি বিসর্জনে অ্যাশ
এমনিতেই মুম্বইের বিখ্যাত লাল বাউগচা রাজা-র ভাসান ঘিরে গোটা মুম্বই মেতে ওঠে। ভাসানের আগে গণেশ বন্দনায় মণ্ডপে হাজির হন ঐশ্বর্য রাই।

মণ্ডপে হাজির অভিষেক
স্ত্রী ঐশ্বর্যর সঙ্গে এদিন মণ্ডপে হাজির ছিলেন অভিষক বচ্চনও। তাঁদের ঘিরে স্বভাবাতই ফ্ল্যাবাল্বের ঝলকানি বাড়তে থাকে মণ্ডপে।

ডিজাইনার শাড়ি ঐশ্বর্যর
ফ্যাশন ডিজাইনার সব্যসাচীর ডিজাইন করা লাল শাড়িতে অপরূপ সুন্দরী লাগছিলেন রাই সুন্দরী । লাল শাড়িতে সোনালী রঙের কারুকার্যের সঙ্গে সোনার গয়নায় ঐশ্বর্য আরও সুন্দরী হয়ে ওঠেন।

গণেশ ভক্ত ঐশ্বর্য
এর আগেও পুজা শুরু হওয়ার সময়ে লালবাউগচা রাজার মণ্ডপে সপরিবার আসেন অ্যাশ। সেই সময়ে তাঁর সঙ্গে অভিষেক তো ছিলেনই , ছিল ছোট্ট মেয়ে আরাধ্যাও।












Click it and Unblock the Notifications