এই রূপে ঐশ্বর্যকে আগে কখনও দেখা যায়নি, দেখুন সেই ভাইরাল ছবি
বেশ কিছুদিন ধরেই ঐশ্বর্য রাইয়ের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে। ছবিতে দেখা যায়, ঐশ্বর্য মাথার চুল কামিয়ে ফেলেছেন।
বেশ কিছুদিন ধরেই ঐশ্বর্য রাইয়ের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে। ছবিতে দেখা যায়, ঐশ্বর্য মাথার চুল কামিয়ে ফেলেছেন। অনেক জায়গায় রটতে থাকে, যে দক্ষিণ ভারতের তিরুপতি মন্দিরে চুল অপ্রণ করেছেন রাই সুন্দরী। এনিয়ে বেশ শোরগোল পড়ে যায় বিভিন্ন মহলে। বিস্মিত হয়ে যান ঐশ্বর্যের ভক্তরা।

তবে ঘটনার সত্যতা সম্পর্কে জানতে গিয়ে দেখা যায়, এই ছবি অনেক পুরনো । অনেক বছর আগে এক মন্দিরে ঐশ্বর্য পুজো দিতে গেলে, ক্যামেরাবন্দি হয় এই ছবি। তাছাড়া এই ছবিকে বিকৃত করে পেশ করা হয়েছে।

এর আগেও বহু অভিনেত্রীর সঙ্গে এইঘটনা ঘটেছে। ছবিকে বিকৃত করে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। যা বহুভাবে সমালোচিত হয়েছে। প্রথমত মহিলাদের সৌন্দর্য তাঁদের সম্ভ্রমের অংশ। আর তা নিয়ে এভাবে ছেলেখেলা করে কাউকে অপমান করা অত্যন্ত নক্কারজনক দিক। সেক্ষেত্রে প্রাক্তন বিশ্বসুন্দরীকে এইভাবে তুলে ধরা আরওই নিন্দনীয় ঘটনা।












Click it and Unblock the Notifications