Aishwarya Rai: হাতে প্লাস্টার নিয়ে রেড কার্পেটে ঐশ্বর্য, কান ফিল্ম ফেস্টিভালে নজর কাড়লেন অভিনেত্রী
কান ফিল্ম ফেস্টিফালে ফের নজর কাড়লেন ঐশ্বর্য রাই। অবার পোশাক এবং সৌন্দর্যের থেকে বেশি নজর কেড়েছে অভিনেত্রীর ভাঙা হাত। ডানহাতের প্রায় কনুই পর্যন্ত প্লাস্টার করা। সেই প্লাস্টার নিয়েই কান ফিল্ম ফেস্টিভালের রেড কার্পেটে হাইটলেন অভিনেত্রী।
আর তাঁকে এই ভাবে রেড কার্পেটে দেখে ঝলসে উঠল হাজার ক্যামেরা। এক কথায় কান ফিল্ম ফেস্টিভালে নতুন ট্রেন্ড সেট করলেন তিনি। হাতে আঘাত থাকলেও একেবারে ডিভার মতোই রেড কার্পেটে হাঁটতে দেখা গিয়েছে তাঁকে। তার সঙ্গে মিলিয়ন ডলার স্মাইল তো ছিলই। এক হাসিতেই যুদ্ধ জয় করার মতো সুন্দর সেই হাসি।

গতকালই ঐশ্বর্য রাই পৌঁছেছেন কান ফিল্ম ফেস্টিভালে যোগ দিতে। ভাঙা হাত নিয়েই তিনি মেয়ে আরাধ্যকে নিয়ে সেখানে পৌঁছন। আরাধ্যাকে এবার আরও সুন্দর দেখাচ্ছিল। কান ফিল্ম ফেস্টিভালে এই প্রথম নয়। বিশ্বসুন্দরী এর আগেও বহুবার কান ফিল্ম ফেস্টিভালে যোগ দিয়েছেন। নীতা লুল্লার ডিজাইন করা শাড়িতে প্রথম তাঁকে দেখা গিয়েছিল কানে।
দেবদাস ছবির জন্য প্রথম কান ফিল্ম ফেস্টিভালে যোগ দিয়েছিলেন তিনি। তার পর থেকে প্রায় প্রতিবারই তাঁকে কান ফিল্ম ফেস্টিভালে দেখা গিয়েছিল। এবার ডিজাইনার ফাল্গুনি শানের ডিডাইন করা পিকক কাউটোরে রেড কার্পেটে হেঁটেছেন অভিনেত্রী। সাদা কালোর মিশেলে তৈরি করা হয়েছে অভিনেত্রী গাউন। তার সঙ্গে গোল্ডেন এলিমেন্ট অ্যাড করা হয়েছিল গাউনে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications