সপরিবারে বিদেশে নতুন বছর উদযাপন, আবার কাছাকাছি অভিষেক-ঐশ্বর্য্য
এই মুহূর্তে বিনো-দুনিয়ায় ছড়িয়ে পড়ছে বিচ্ছেদের নানা ঘটনা। কারও দীর্ঘদিনের প্রেম ভাঙছে, আবার কারও ঘর ভাঙার খবর আসছে শিরোনামে। তবে বেশ কিছুদিন ধরেই তুমুল চর্চায় রয়েছেন বলিউডের এক নম্বর পরিবার অর্থাৎ বচ্চন পরিবারের সদস্যরা। দীর্ঘদিনের দাম্পত্য জীবনে নাকি ইতি টানতে চলেছেন অভিষেক এবং ঐশ্বর্য্য! এই খবরের রীতিমতো সরগরম গোটা দেশ। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল দুজনে নাকি একে অপরের মুখও দেখছেন না! কিন্তু নতুন বছরে আবার নতুন করে সম্পর্কের সমীকরণ তৈরি হচ্ছে বচ্চন পরিবারে। ব্যাপারটা কী?
সম্প্রতি নেট মাধ্যমে ভাইরাল হচ্ছে ভিডিও। আর সেখানেই নাকি দেখা গিয়েছে একসঙ্গে বিমানবন্দর থেকে গাড়ি থেকে নামছেন অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য্য রাই বচ্চন। সঙ্গে নাকি দেখা গিয়েছে কন্যা আরাধ্যকেও। আর তাতেই হাঁফ ছেড়ে বাঁচলেন অনুরাগীরা। ইংরেজির নতুন বর্ষ বরণের জন্য দম্পতি সপরিবার বিদেশে ছিলেন। আর সেখান থেকে ফেরার সময় মুম্বই বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হয়েছেন বলিউডের এই পাওয়ার কাপল।

অভিষেক এবং ঐশ্বর্য্যর মধ্যে যে বেশ খানিকটা দূরত্বের সৃষ্টি হয়েছে সেই নিয়ে চর্চা শুরু হয় গত বছর। এমনকি মুকেশ আম্বানির পুত্র অনন্ত রাধিকার বিয়েতেও একসঙ্গে দেখা যায়নি দম্পতিকে। একদিকে যেখানে অভিষেক গিয়েছিলেন অমিতাভ এবং শ্বেতার সঙ্গে, অন্যদিকে সেখানে কন্যা আরাধ্যার হাত ধরে আলাদাভাবে ঐশ্বর্য্যকে অনন্ত রাধিকার বিয়েতে যেতে দেখা যায়। সেখান থেকেই গুঞ্জন ওঠে চরমে। তবে এবার বিবাহবিচ্ছেদের সেই সব গুঞ্জন কিছুটা কমবে বলেই মনে করছেন নেটিজেনরা।
উল্লেখ্য, ২০০৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিষেক এবং ঐশ্বর্য্য। এতদিনের ভরা সংসার ছিল দুজনের। কিন্তু মাঝে পারিবারিক অশান্তির জন্যই দুজনের মধ্যে দূরত্বের খবর সামনে এসেছিল। কিন্তু আবার এই তারকা দম্পতি কাছাকাছি আশায় খুশি অনুরাগীরা তা বলা বাহুল্য।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications