অনস্ক্রিনে ফের আসছেন অভিষেক-ঐশ্বর্য, সৌজন্যে এই নামী পরিচালক

কিছুদিন আগেই শোনা গিয়েছে, ফের একবার অনস্ক্রিনে জুটি বেঁধে আসতে চলেছেন অজয় দেবগণ ও তাঁর স্ত্রী কাজল।

কিছুদিন আগেই শোনা গিয়েছে, ফের একবার অনস্ক্রিনে জুটি বেঁধে আসতে চলেছেন অজয় দেবগণ ও তাঁর স্ত্রী কাজল। 'তানাজি' ছবিটির জন্য ফের একবার জুটি বাঁধতে চলেছেন রিয়েল রাইফের স্বামী-স্ত্রী। আর এবার শোনা যাচ্ছে অনস্ক্রিনে ফের একবার ধরা দিতে চলেছেন অভিষেক ও ঐশ্বর্য।

অনস্ক্রিনে ফের আসছেন অভিষেক-ঐশ্বর্য, সৌজন্যে এই নামী পরিচালক

'রাবণ','গুরু','ঢাই অক্ষর প্রেমকে','কুছ না কহো'র মতো ছবির পর ফের একবার ঐশ্বর্য ও অভিষেককে একসঙ্গে দেখা যেতে চলেছে। পরিচালক অনুরাগ কশ্যপের হাত ধরে অনস্ক্রিনে আসতে চলেছে এই জুটি। এমনই শোনা যাচ্ছে ইন্ডাস্ট্রি সূত্রে। চবে না! ছবির পরিচালনায় নয়, প্রযোজনাতে থাকছেন অনুরাগদ। 'গুলাব জামুন' ছবিতে ঐশ্বর্যের সঙ্গে ফের একবার দেখা যাবে অভিষেককে। সর্বেশ মেওরা পরিচালিত এই ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছে এই জুটি। যদিও এবিষয়ে চূড়ান্ত ঘোষমা এখনও বাকি।

আপাতত ঐশ্বর্য ব্যস্ত রয়েছেন 'ফ্যানে খান' ছবির শ্যুটিং এ। অন্যদিকে অভিষেক ব্যস্ত রয়েছেন 'মনমর্জিয়াঁ' ছবির শ্যুটিং নিয়ে। দুটি তারকার শ্যুটিং এর কাজ শেষ হলেই বিষয়টি নিয়ে চূড়ান্তভাবে সমস্ত কিছু জানা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+