আরাধ্যার জন্মদিনে নাগোরদোলায় শাহরুখ থেকে অ্যাশ, মজা-হুল্লোড়ের সেইসব ছবি দেখেনিন
কিছুদিন আগেই ঐশ্বর্য, অভিষেকের মেয়ে আরাধ্যার জন্মদিনে মুম্বইতে এক জমকালো পার্টির আয়োজন করা হয়েছিল।
কিছুদিন আগেই ঐশ্বর্য, অভিষেকের মেয়ে আরাধ্যার জন্মদিনে মুম্বইতে এক জমকালো পার্টির আয়োজন করা হয়েছিল। তাতে তারকা সমাগম কিছু কম হয়নি। তারকাদের সঙ্গে তাঁদের বাচ্চারাও এই বার্থডে পার্টি মাতিয়ে দিয়েছে। একনজরে দেখে নেওয়া যাক , কেমন ছিল সেই বার্থ ডে পার্টির হুল্লোর।

মা মেয়ের খুশির মুহুর্ত
নাগোরদোলাতে খোশ মেজাজে চড়েছেন ঐশ্বর্য় আর মেয়ে আরাধ্যা। আরাধ্যার জন্মদিনে এমন সুন্দর মুহুর্তের ছবি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেন আরাধ্যার বাবা অভিষেক। ছবির ক্যাপশান দেন 'হ্যাপিনেজ'।

জন্মদিনের বেশ কিছু মুহুর্তের ছবি
ঝাঁ চকচকে জন্মদিনের পার্টিতে ঐশ্বর্য ও অভিষেকের সঙ্গে বেশ খোশমেজাজে দেখা গেল আরাধ্যাকে।

ঠাম্মা জয়াকে কেক খাওয়ানো
জন্মদিনে দারুন মেজাজে ছিল আরাধ্যা। সেখানে দাদু অমিতাভের সঙ্গে ঠাকুমা জয়াকেও সারাক্ষম আঁকড়েই ছিলেন আরাধ্য়া। কেক কেটেই নিজের হাতে বাবা মা কে খাওয়ানোর পর , ঠাম্মা জমা বচ্চনকেও কেক খাইয়ে দেন আরাধ্যা।

পার্টিতে আ্যাব্রামের কীর্তি
বহু বায়না করে পার্টিতে শাহরুখ পুত্র আব্রাম আদায় করেছে সফ্ট ক্যান্ডি বা বুড়ির চুল। আর অ্যাব্রামের সেই আবদার মেটান খোদ বিগ বি অমিতাভ।

মায়েরা একসঙ্গে
দুজনেই বলিউডের নামি তারকা, একজন শিল্পা শেট্টি অন্যজন ঐশ্বর্য। এদিন আরাধ্যার জন্মদিনে ছেলে ও নিজের মাকে নিয়ে হাজির হন আমন্ত্রিত শিল্পা শেঠি। শিল্পাদের সঙ্গে আরাধ্যা ও নিজের মাকে নিয়ে ছবি তোলেন ঐশ্বর্য। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিষেক।

পার্টিতে নাগোর দোলায় শাহরুখ
পার্টিতে বহু তারকাকেই দেখা যায়, নাগোর দোলায় চড়তে। শাহরুখও এদিন অ্যাব্রামের সঙ্গে নাগোরদোলায় চড়ে ফিরে যান এক্কেবারে ছোটবেলায়। তিনি ছাড়াও নাগোরদোলায় চড়েন অভিষোকও।

একসঙ্গে সবাই
পার্টতে সবাই একসঙ্গে মিলে একটি গ্রুপ ফটো তোলেন। সেই ছবিতে তারকার সমাহার যেন চাঁদের হাট।

মিষ্টি ছবি
এদিনের পার্টিতে যত না মিষ্টি লাগছিল ঐশ্বর্যকে ততই মিষ্টি লেগেছে মেয়ে আরাধ্যাকে। মা মেয়ের এক আন্তরিক মুহুর্তের ছবি ও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিষেক।












Click it and Unblock the Notifications