৪৪-র 'রাই ' আজও যেন ১৬ ছুঁয়ে যাওয়া 'কিশোরী', জানালেন 'শেপ' ধরে রাখার সিক্রেট

আগে নাকি মহিলারা বয়স লুকোতেন, কিন্তু আজকের মহিলারা সেই ট্যাবু থেকে বেরিয়ে এসেছেন। সদম্ভে জানান নিজের বয়স।

আগে নাকি মহিলারা বয়স লুকোতেন, কিন্তু আজকের মহিলারা সেই ট্যাবু থেকে বেরিয়ে এসেছেন। সদম্ভে জানান নিজের বয়স। দুনিয়াকে দুয়ো দেখিয়ে বলে দেন, এই বয়সেও আমি এত সুন্দর। তেমনি রাই কিশোরী, অর্থাৎ বলিউডের ঐশ্বর্য রাই বচ্চনও। ৪৪ -র দিলেন তিনি। আজও যেন মিষ্টি ষোলর মাধুর্যের সঙ্গে ৪৪-র ব্যাক্তিত্বের অনবদ্য মিশেলে তিনি বিশ্ব সুন্দরী।

শুরুর কথা

শুরুর কথা

১৯৯৪ সালে বিশ্বসেরার মুকুট পড়েছিলেন ঐশ্বর্য রাই। হয়েছিলেন মিস ওয়ার্ল্ড। বিশ্বকে বার্তা দিয়েছিলেন ভারতীয় সৌন্দর্য্য আর শুধু দেশের গন্ডিতে নেই, এখন বিশ্বকে কাঁপাতেও তৈরি তিনি।

ফিল্মি দুনিয়ায় পা রাখা

ফিল্মি দুনিয়ায় পা রাখা

১৯৯৭ সালে বলিউড ও দক্ষিণী সিনেমায় একসঙ্গে পা রাখেন ঐশ্বর্যা রাই। দক্ষিণী সিনেমাটা ছিল মনিরত্নমের ইরুভরা। আর হিন্দি সিনেমাটা ছিল 'জিনস'। সুপারহিট না হলেও বুঝিয়ে দিয়েছিলেন লম্বা ইনিংসে ব্যাট করতে এসেছেন। তবে প্রথম রিলিজ হওয়া হিন্দি সিনেমা 'আউর প্যায়ার হো গ্যায়া।'

ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড

ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড

১৯৯৯ সালে হাম দিল দে চুকে সনম এবং ২০০২ সালে দেবদাসের জন্য সেরা অভিনেত্রীর ফিল্ম ফেয়ার পুরস্কার পান তিনি।

মেনস্ট্রিম থেকে হাটকে

মেনস্ট্রিম থেকে হাটকে

একদিকে তাল, জোশের মত মেনস্ট্রিম ছবি করছেন যখন চুটিয়ে, তখনই হাত পাকিয়ে নিয়েছেন অন্য ঘরানার ছবিতে। ঋতুপর্ণ ঘোষের রবীন্দ্র কাব্য অবলম্বনে চোখের বালিতে বিনোদিনী, রেনকোটের চূড়ান্ত ডিগ্ল্যামারাইজড বাড়ির বউ সব চরিত্রেই হয়ে উঠেছেন সপ্রতিভ।

বিবাহ বন্ধনে আবদ্ধ

বিবাহ বন্ধনে আবদ্ধ

২০০৭ সালে বচ্চন পরিবারের বউ হন। অভিষেক বচ্চনকে বিয়ে করেন। বেশ কিছু প্রেমের লাইন পেরিয়ে লাভ লাইন পুরোপুরি জুড়ে নেন অমিতাভ বচ্চনের ছেলের হাত ধরে নেন।

মা হওয়া

মা হওয়া

বিভিন্ন প্রবাদ এখন ভুল প্রমাণ করে দিয়েছেন আজকের মেয়েরা। আগে বলা হত বিয়ে হয়ে গেলে হিরোইনদের বাজার শেষ. আর মা হলে তো সর্বনাশ। কিন্তু কেন এমন হবে। এখনকার মেয়েরা পেশাদার ও ব্যাক্তিগত জীবনে একইসঙ্গে সেরার আস্বাদ নিতে জানে। ২০১১ সালের ১৬ নভেম্বর আরাধ্যা রাই বচ্চনের জন্ম। এখন ঐশ্বর্যা সুখী স্ত্রী, সুখী মা।

দাপুটে কেরিয়ার ফিল্মে

দাপুটে কেরিয়ার ফিল্মে

ব্যক্তিগত জীবনে পূর্ণতার পরও বলিউডি দুনিয়ায় দাপুটে প্রভাব রাই কিশোরীর, একের পর এক ছবি করেই চলেছেন, ২০১৬ সালে 'অ্যায় দিল হ্যায় মুসকিল' -ছবিতে তাঁর লুক কাঁপিয়ে দিয়েছে আঠারোর কিশোরদের হৃদয়।

রাই কিশোরীর জনপ্রিয়তা

রাই কিশোরীর জনপ্রিয়তা

কান থেকে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যাল সব জায়গাতেই বাজিমাত করেন ঐশ্বর্যা রাই। সব মিলিয়ে তাঁর উপস্থিতিতে যেন জ্বলে ওঠে হাজার ওয়াটের বাল্ব।

ঐশ্বর্যা রাইয়ের আপকামিং প্রোজেক্ট

ঐশ্বর্যা রাইয়ের আপকামিং প্রোজেক্ট

ফ্যানি খান তাঁর পরের ছবি। যেটা রিলিজ করবে ২০১৮ সালে। অস্কারে মনোনয়ন পাওয়া ডাচ ফিল্ম 'এভরিবডি ইজ ফেমাসে-র অনুসরণে তৈরি কমেডি ছবিতে পরের বছর স্ক্রিনে আসবেন অ্যাশ। তাঁর বিপরীতে আছেন অনিল কাপুর। ২০০০ সালে হামারে দিল আপকে পাস হ্যায় -র পর আবার একসঙ্গে জুটি বাঁধবেন এই তারকা।

লিটল সিক্রেট

লিটল সিক্রেট

ঐশ্বর্য রাই কী করে এইভাবে নিজেদের চেহারা ধরে রেখেছেন তা সকলের মধ্যেই কৌতুহল। একটি কোম্পানি জানিয়েছে, মাতৃত্বকালীন অবস্থার পর ঐশ্বর্যা প্রচুর ভেষজ তেল , জরিবুটি এবং মশাল ব্যবহার করেন। তবে কীভাবে ব্যবহার করেন তা অবশ্য জানা নেই।

হ্যাপি বার্থ ডে

হ্যাপি বার্থ ডে

শুভ জন্মদিন রাই সুন্দরী। ৪৪-এ আপনি একইরকম সুন্দর,এরকমই থাকুন আর ফ্যানদের মন জয় করে নিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+