কবজিতে চিড়! কান থেকে ফিরেই হাসপাতালে ঐশ্বর্য
ভাঙা হাত নিয়েই তিনি পৌঁছে গিয়েছিলেন কান ফিল্ম ফেস্টিভালে। সঙ্গে ছিলেন আরাধ্যা। বিমানবন্দর থেকে ব়্যাম্প ওয়াক সবেতেই মায়ের সঙ্গে সঙ্গে থেকেছে আরাধ্যা। ভাঙা হাতে যাতে কোনও সমস্যা না হয় সেদিকে সবসময় নজর রেখেছে।
হাতে প্লাস্টার নিয়েই ব়্যাম্প ওয়াক করেছেন ঐশ্বর্যা। কথা দিয়েছিলেন কানে আসার। সেই প্রতিশ্রুিত রেখেছেন তিনি। সেকারণেই ভাঙা হাত নিয়ে পৌঁছে গিয়েছিলেন তিনি। পর পর ২ দিন ব়্যাম্পে নজর কেড়েছেন ঐশ্বর্য। ভাঙা হাতেই ভারী পোশাকে ভাঙা হাতে ব়্যাম্প ওয়াক করেছেন তিনি।

মেয়ে সবসময় তাঁর সঙ্গে থেকেছে। কখনও পোশাক সামলাতে তো কখনও হ্যান্ড ব্যাগ সামলাতে সাহায্য করেছেন আরাধ্যা। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে চর্চাও কম হয়নি। আরাধ্যার লুক নিয়েও সোশ্যাল মিডিয়ায় আলোচনা হয়েছে। কিশোরী আরাধ্যার হঠাৎ করে চেহারায় এতোটা বদল অনেকের কাছেই স্বাভাবিক মনে হয়নি। তবে আরাধ্যা বরাবরের মতোই মায়ের সঙ্গে সঙ্গে থেকেছে এবার একটু পরিশীলিত এবং মার্জিত ও ক্যামেরার সামনে স্বতোঃস্ফূর্তই মনে হয়েছে।
আরাধ্যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চললেও মা মেয়ে কিন্তু কান ফেস্টিভালে কোনও রকম গুরুত্ব দেননি। তাঁরা নিেজরা ক্যামেরার সামনে দেখা গিয়েছে। কান ফিল্ম ফেস্টিভালে এই প্রথম নয় একাধিকবার দেখা গিয়েছে ঐশ্বর্য রাইকে। প্রথমে নিতা লুল্লার ডিজাইন করা পোশাকে কান ফিল্ম ফেস্টিভালে যোগ দিয়েছিলেন তিনি। তারপরে একাধিকবার কান ফিল্ম ফেস্টিভালে দেখা গিয়েছে তাঁকে।
এবার ভাঙা হাত নিয়ে ঐশ্বর্যর কান ফিল্ম ফেস্টিভালে যোগ দেওয়া নিয়ে খবরের শিরোনামে থেকেছেন যাঁরা। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল। যদিও নেটপাড়ার কথায় কর্ণপাত না করেই ব়্যাম্পে নিজের সৌন্দর্যের ছটা ছড়িয়েছেন ঐশ্বর্য। বিশেষ করে ভাঙা হাত নিয়ে তাঁর ফিল্মফেস্টিভালে যোগ দেওয়া এই নিয়ে খবরের শিরোনামে এসেছে।












Click it and Unblock the Notifications