ইন্ডিগোর পর এবার এয়ার ইন্ডিয়াও কমেডিয়ান কুণাল কামরার উড়ানে নিষেধাজ্ঞা জারি করল

ইন্ডিগোর পর এবার এয়ার ইন্ডিয়াও কমেডিয়ান কুণাল কামরার উড়ানে নিষেধাজ্ঞা জারি করল

ইন্ডিগোর পর এবার এয়ার ইন্ডিয়া কমেডিয়ান কুণাল কামরার উড়ানে নিষেধাজ্ঞা জারি করল। বিমানে সাংবাদিক অর্ণব গোস্বামীকে হেনস্থার অভিযোগে ইন্ডিগো কুণাল কামরার উপর উড়ানে নিষেধাজ্ঞা জারি করে। প্রায় ৬ মাসের জন্য কুণালের উপর উড়ানে নিষেধাজ্ঞা জারি করেছে ইন্ডিগো। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকেও তাঁর উপর উড়ানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে কতদিনের জন্য সেটা সুনির্দিষ্ট করে জানানো হয়নি।

ইন্ডিগোর পর এবার এয়ার ইন্ডিয়াও কমেডিয়ান কুণাল কামরার উড়ানে নিষেধাজ্ঞা জারি করল

অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী বিবৃতি জারি করে জানিয়েছেন বিমানে কোনও রতমের অশোভন আচরণ এবং অভব্যতা গ্রাহ্য করা হবে না। যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে এরজন্য কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। তারপরেই এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এই বিবৃতি জারি করে কুনাল কামরার উপর উড়ানে নিষেধাজ্ঞা জারি করা হয়।

গত মঙ্গলবার মুম্বই থেকে লখনউ যাওয়ার উড়ানে রিপাবলিক টিভির এডিটর অর্ণব গোস্বামীকে হেনস্থা করেন কমেডিয়ান কুণাল কামরা। বিমানের আসনে বসে নিজের ল্যাপটপে একটি ভিডিও দেখছিলেন অর্ণব গোস্বামী সেসময় কুণাল পাস থেকে এসে বলতে শুরু করেন ভিউয়াররা জানতে চান অর্ণব গোস্বামী ভীরু না জাতীয়তাবাদী। এই নিয়ে অর্ণব গোস্বামীকে দীর্ঘক্ষণ উত্যক্ত করেন কুণাল। তারপরেই ইন্ডিগোর পক্ষ থেকে কুণালের উড়ানে নিষেধাজ্ঞা জারি করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+