গুলশন রেস্তোরাঁর জঙ্গি হামলা এবার বড়পর্দায়?

কলকাতা, ২৩ আগস্ট : ঢাকার গুলশনে রেস্তোরাঁয় জঙ্গিহানার স্মৃতি এখনও দগদগে। আর সেই স্মৃতিকেই উস্কে এই জঙ্গিহানার চিত্রনাট্য বড়পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়। [(ছবি) বিদ্যা বালনের বেগম জান-এর ১১ কন্যাকে দেখে নিন!]

বাঙালি পরিচালক হলেও এছবির ভাষা কিন্তু হিন্দি। ছবির নাম জিহাদ। ছবিতে অভিনয় করতে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্ত, কোণীনিকা বন্দ্যোপাধ্যায়, শাবাজ খান, রাজেশ শর্মা এবং রাচেল হোয়াইট। সোমবার থেকে শুরুও হয়ে গেল এই ছবির শুটিং।

গুলশন রেস্তোরাঁর জঙ্গি হামলা এবার বড়পর্দায়?

ছবির শুরু হবে কফিশপের হাইভোল্টেজ অ্যাকশন সিকোয়েন্স দিয়ে। ছবির কেন্দ্রীয় চরিত্র অভিষেকের (রোহিত রায়) স্ত্রী (কোণীনিকা) তাঁর চোখের সামনে এই ঘটনায় মারা যাবে। কয়েক বছর পরে অভিষেক বিয়ে ককরবে অপর্ণাকে (ঋতুপর্ণা)। অপর্ণাও একটি দুর্ঘটনায় নিজের ছেলে ও প্রথম স্বামীকে হারিয়েছে। সেই শোক থেকে এখনও বেরতে পারেনি অপর্ণা। তবু মায়ের কথায় অভিষেককে বিয়ে করতে রাজি হয় সে।

এরপর একদিন বসনিয়ায় কাজে গিয়ে নিখোঁজ হয়ে যায় চিত্রসাংবাদিক অভিষেক। স্বামীর খোঁজে ইউরোপ পাড়ি দেয় অপর্ণা। সেখানে যে ঘটনা সে জানতে পারে তাতে চমকে ওঠে। পাশাপাশি সমান্তরালে চলতে থাকে ফরাসি রাষ্ট্রপতিকে খুন করার সন্ত্রাসবাদীদের ষড়যন্ত্রের কাহিনি। [দীপিকা আখ্যান: টলিউডের ৩ কন্যেও এবার স্তন বিভাজিকা প্রদর্শনের স্বাধীনতা নিয়ে সোচ্চার]

পরিচালকের মতে, "অপর্ণার চরিত্রটি অত্যন্ত জটিল। এই চরিত্রটিকে পর্দায় সফল ভাবে ফুটিয়ে তুলতে একজন দক্ষ অভিনেত্রীর প্রয়োজন। একমাত্র ঋতুপর্ণাই এই চরিত্রের জটিলতা ফুটিয়ে তুলতে পারবে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+