‘‌মুন্না বদনাম হুয়া’‌–তে ফের একসঙ্গে সলমন–প্রভু দেবা, শীঘ্রই আসছে ‘‌দাবাং ৩’‌

‘‌মুন্না বদনাম হুয়া’‌–তে ফের একসঙ্গে সলমন–প্রভু দেবা, শীঘ্রই আসছে ‘‌দাবাং ৩’‌

সলমন খান ও প্রভু দেবার হিট জুটি ফের বলিউড কাঁপাতে আসছে এ বছরের ২০ ডিসেম্বর। ওইদিনই মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত '‌দাবাং ৩’‌। টিম দাবাং তাই এখন খুব ব্যস্ত ছবির প্রচারে। দর্শকদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতা ও সিনেমার গান শেয়ারের মাধ্যমে চলছে প্রচারের কাজ। এখনও পর্যন্ত সিনেমার দু’‌টি গান ইউ করকে ও হুর হুর দাবাং মুক্তি পেয়ে গিয়েছে। কিন্তু ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল '‌মুন্না বদনাম হুয়া’‌ গানটির জন্য। '‌দাবাং’‌ সিনেমাতে মালাইকা অরোরা '‌মুন্নি বদনাম হুই’‌–তে আইটেম ডান্স করেছিল। কিন্তু তিন নম্বর দাবাংয়ে মুন্নি নয়, বরং মুন্না বদনাম হুয়া শোনা যাবে। '‌মেরা হি জলবা’‌–এর মতো আবারও প্রভু দেবা–সলমন খানকে একসঙ্গে নাচতে দেখা যাবে এই গানে।

‘‌মুন্না বদনাম হুয়া’‌–তে ফের একসঙ্গে সলমন–প্রভু দেবা, শীঘ্রই আসছে ‘‌দাবাং ৩’‌


ইনস্টাগ্রামে '‌মুন্না বদনাম হুয়া’‌ গানটির অডিওর কিছুটা প্রকাশ করা হয়েছে। যা নেটিজেনদের ভালো লেগেছে। মিড–ডে সূত্রে জানা গিয়েছে, '‌মুন্না বদনাম হুয়া’‌–তে প্রথমে সলমন ও ওয়ারিনা হুসেনের থাকার কথা ছিল। কিন্তু পরে সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রভু দেবাকেও এই গানে ঢোকানো হবে। মিড–ডে মিলকে প্রভু দেবা বলেন, '‌মেরা হি জলবাতে সলমনের সঙ্গে স্ক্রিন শেয়ার করে খুব ভালো লেগেছিল। আমি সলমনের অনুরোধ ফেলতে পারিনি। আমার আশা দর্শকদের আবার আমাদের একসঙ্গে দেখে ভালো লাগবে।’‌ সলমনের বোন আলভিরা অগ্নিহোত্রী এবং ডিজাইনার অ্যাশলে রেবেল্লো এই ছবিতে পোশাক দিয়েছেন।

'‌মুন্না বদনাম হুই’‌ পেপি সং। কোরিওগ্রাফ করেছেন বৈভবী মারচেন্ট। তাই দর্শকরা এই গানে জোরদার নাচ দেখতে পাবেন। '‌দাবাং ৩’‌–এর হাত ধরেই বলিউডে পা রাখতে চলেছেন মহেশ মঞ্জরেকরের কন্যা সাই মঞ্জরেকর। ছবিতে সোনাক্ষী সিনহা, আরবাজ খান এবং কিচ্চা সুদীপ রয়েছেন। ইতিমধ্যেই এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। যা দর্শকদের মন জয় করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+