ফের আসছে ফেলুদা! আবির না অন্য কেউ, সত্যান্বেষীর ভূমিকায় কাকে বেছে নিয়েছেন পরিচালক?
আবার আসতে চলেছে ফেলুদা। সত্যজিৎ রায়ের জনপ্রিয় সৃষ্টি ফেলুদার চরিত্র। সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে একাধিক ছবি তৈরি করেছিলেন পরিচালক। সোনার কেল্লা থেকে শুরু করে জয় বাবা ফেলুনাথ একাধিক ছবি তৈরি করেছিলেন সৃষ্টি কর্তা নিজেই।
পরবর্তীকালে তাঁর ছেলেও ফেলুদা তৈরি করেছেন। বোম্বাইয়ের বোম্বেটে তাতে ফেলু মিত্তিরের চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী। এই নিয়ে সিরিয়ালও হয়েছে। পরবর্তী কালে আবির চট্টোপাধ্যায়কে নিয়েও তৈরি হয়েছে ফেলুদা। কিন্তু বলিউডের কোনও তারকাকেই কোনও পরিচালক কাস্ট করার কথা ভাবেননি।


তবে সম্প্রতি একটি পডকাস্টে পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায় বলেছেন। তিনি ফেলুদা নিয়ে ছবি করতে চান। তার থেকেও বড় চমকে দেওয়ার মতো কথা বলেছেন পরিচালক। তিনি বলেছেন ফেলুদা চরিত্রের জন্য তাঁর পছন্দ অভয় দেওলকে। কারণ সত্যজিৎ রায় মূলক কিশোর পাঠকদের কথা ভেবেই ফেলুদা চরিত্রটি তৈরি করেছিলেন। তাই কিশোর মন রিলেট করতে পারে। সেক্ষেত্রে অভয় দেওলকেই তাঁর মনে হয়েছে এই চরিত্রের জন্য সেরা।
ফেলুদার নিয়ে বাঙালির নস্টালজিয়ার শেষ নেই। বই থেকে সিনেমা সবতেই ফেলুদাতে মন্ত্রমুগ্ধ সকলে। বলিউডের দুই তারকা ব্যোমকেশ বক্সির চরিত্রে অভিনয় করেছেন। টেলিভিশনে রজিত কাপুর ব্যোমকেশের চরিত্রে অভিনয় করে চমকে দিয়েছিলেন সকলকে। সেই টেলিসিরিয়ালের জনপ্রিয়তা আজও কেউ ছাপিয়ে যেতে পারেনি। তারপরে আবার বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে ব্যোমকেশ বক্সির চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল।
কিন্তু ফেলুদার চরিত্রে এখনও পর্যন্ত কোনও বলিউড অভিনেতাকে দেখা যায়নি। পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায় যদি সত্যিই অভয় দেওলকে নিয়ে ছবিটি করেন তাহলে সেটি সকলকে চমকে দেবে তাতে কোনও সন্দেহ নেই। কারণ এই প্রথম তাহলে ফেলুদার চরিত্রে কোনও বলি তারকাকে দেখা যাবে। যদিও কবে তিনি তাঁর এই পরিকল্পার বাস্তবায়ন করবেন সেটা এখনও নিশ্চিত করে জানাননি। এই প্রজেক্ট নিয়ে যে তিনি ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন।
বলিউডে একটু অন্যধারার ছবিতেই বেশি দেখা গিয়েছে ধর্মেন্দ্রর ছোট ছেলে অভয় দেওলকে। সানি-ববি যেখানে অ্যাকশন মুডের ছবিতে বিশেষ স্বচ্ছন্দ বোধ করেন সেখানে অভয় দেওল কিন্তু সেই ট্র্যাকে হাঁটেননি। তিনি একটু অন্যধারার ছবিতে বেশি অভিনয় করেছেন এবং স্বচ্ছন্দ্যও বোধ করেছেন। সেকারণে বলিউডে কম ছবি করলেও অভয় দেওলের অভিনয় ছাপ ফেলেছে দর্শকদের মধ্যে। কাজেই ফেলুদার চরিত্রে অভয় দেওলকে যদি দেখা যায় তাহলে অন্যরকমের একটা কিছু পাবেন দর্শকরা।












Click it and Unblock the Notifications