বাল্মিকী সমাজ তোপের মুখে সোনাক্ষী! কোন কারণে ক্ষমা চাইলেন অভিনেত্রী
চলছিল সোনাক্ষীর ছবি 'খানদানি শফাখানা'র প্রচার। সেই উপলক্ষ্যে একটি সাক্ষাৎকারে বিশেষ একটি শব্দ ব্যবহার করে ফেলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা।
চলছিল সোনাক্ষীর ছবি 'খানদানি শফাখানা'র প্রচার। সেই উপলক্ষ্যে একটি সাক্ষাৎকারে বিশেষ একটি শব্দ ব্যবহার করে ফেলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। আর তাতেই বাল্মীকি সমাজের ভাবাবেগে আঘাত লাগে বলে সোনাক্ষীর বিরুদ্ধে সরব হয়েছেন বাল্মিকী সেনার সদস্যরা।

মোরাদাবাবাদের রাস্তায় দেখা যায় সোনাক্ষীর কুশপুত্তলিকা পোড়াচ্ছেন বাল্মীকি সেনার সদস্যরা। ঘটনা নিয়ে পরিস্থিতি তপ্ত হতে শুরু করায়, আগেভাগেই ক্ষমা চেয়ে নেন সোনাক্ষী। সোনাক্ষী জানান, তিনি ভুলবশত বলে ফেলেছিলেন ওই শব্দটি। আর সেই শব্দ উচ্চারণ ঘিরেই রীতিমতো উত্তাল হয়ে ওঠে উত্তরপ্রদেশের মোরাবাদাবাদ। সোনাক্ষী জানান বাল্মিকী সমাজের পপ্রতি তাঁর চরম সম্মান রয়েছে। এই সম্প্রদায় সমাজ গঠনে যেভাবে এগিয়ে এসেছে , তা উল্লেখযোগ্য।
— Sonakshi Sinha (@sonakshisinha) August 4, 2019
প্রসঙ্গত, জাতপাতের ভেদাভেদ নিয়ে 'ভাঙ্গি' শব্দটি ব্যবহৃত হয়। আর সেই শব্দই মন্তব্যের সময় উঠে আসে সোনাক্ষীর মুখ থেকে। আর সেই শব্দ নিয়েই যাবতীয় বিতর্কের সূত্রপাত।












Click it and Unblock the Notifications