‘‌কেজিএফ ২’‌–এর সাফল্যের পর পরবর্তী ছবি নিয়ে প্রস্তুত পরিচালক প্রশান্ত নীল, হয়ে গেল মুহরৎ

‘‌কেজিএফ ২’‌–এর সাফল্যের পর পরবর্তী ছবি নিয়ে প্রস্তুত পরিচালক প্রশান্ত নীল, হয়ে গেল মুহরৎ

এই বছর কেজিএফ ২ জনপ্রিয়তা ও ব্যবসার দিক থেকে সব ছবিকে ছাড়িয়ে গিয়েছে। সেই রেশ কাটার আগেই এবার কেজিএফ ২–এর নির্মাতা প্রযোজকরা তাঁদের পরবর্তী প্রজেক্ট নিয়ে হাজির হয়ে গিয়েছে। ছবির প্রযোজনা সংস্থা '‌হম্বল ফিল্মস’‌ তাদের পরবর্তী ছবির ঘোষণা করল। ছবির নাম 'বাঘীরা', তাদের পরবর্তী থ্রিলার ছবি। এই ছবির সঙ্গে যুক্ত থাকবেন প্রশান্ত নীল।

‘‌কেজিএফ ২’‌–এর সাফল্যের পর পরবর্তী ছবি নিয়ে প্রস্তুত পরিচালক প্রশান্ত নীল, হয়ে গেল মুহরৎ


'কে জি এফ: চ্যাপ্টার ২' ছবির সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন ছবির মুহরৎ সেরে ফেললেন পরিচালক প্রশান্ত নীল। ২০ মে বেঙ্গালুরুতে ছবির মুহরৎ হয়ে গেল। এই ছবিতে ফের প্রশান্ত নীলের পরিচালনায় কাজ করবেন শ্রী মুরলী। বাঘীরা ছবির চিত্রনাট্য লিখছেন প্রশান্ত এবং এই ছবির পরিচালনায় রয়েছেন ডাঃ সুরি। শ্রী মুরলির জন্মদিন উপলক্ষ্যে ছবির প্রথম লুক পোস্টার প্রকাশিত হয়েছিল ২০২০ সালের ডিসেম্বরে। তবে ছবিতে আর কে কে অভিনয় করবেন সেই ব্যাপারে এখনও বিস্তারিত জানানো হয়নি। প্রশান্ত টুইটারে এই ছবির মুহরৎ–এর কিছু ছবি শেয়ার করেছেন।

গত বছর কেজিএফের নির্মাতারা বাঘীরা ছবির পোস্টার প্রথম প্রকাশ্যে আনেন, যেখানে শ্রী মুরলিকে শীর্ষ পুলিশ অফিসারের চরিত্রে দেখা গিয়েছিল। ক্যাপশনে লেখা হয়েছিল, '‌সমাজ যখন জঙ্গলে পরিণত হয়.. আর বিচারের জন্য শুধু একটি শিকারী গর্জন করে।’‌ ফিল্মটি এমন একজন পুলিশকে ঘিরে আবর্তিত হয়েছে যে অপরাধীদের বিচারের জন্য একরকম সতর্কতা অনুসরণ করে। পেশার দিক থেকে পরিচালক সুরি একজন ডেন্টিস্ট হলেও ২০১২ সালে লাকি সিনেমার মাধ্যমে তিনি পরিচালকের কাজে হাত পাকান। আগামী বছর মুক্তি পাবে বাঘীরা। কর্নাটক ও হায়দরাবাদে এই ছবির শুটিং হবে বলে জানা গিয়েছে। তবে ছবির প্রধান প্রধান দৃশ্যের শুটিংয়ের জন্য বেঙ্গালুরু ও মাইসোরের বাইরের এলাকাগুলিকে বেছে নেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+