রোশন পরিবারে তুমুল অন্তর্দ্বন্দ্ব! সুনয়নার দাবির পর মুখ খুললেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান!

হৃতিক বনাম কঙ্গনা যুদ্ধ ঘিরে গোটা পরিস্থিতির সূত্রপাত। আচমকাই কঙ্গনার দিদি রঙ্গোলি একের পর টুইটে হৃতিকের বোন সুনয়না রোশনের পরিস্থিতি তুলে ধরেন। কঙ্গনার দিকে ঝুঁকে টুইটে সমর্থন জানান সুনয়নাও। এরপর এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুনয়না রোশন ক্ষোভ উগড়ে দেন তাঁর পরিবারের বিরুদ্ধে। অভিযোগ , তোলেন বাবা রাকেশের বিরুদ্ধে। তিনি দাবি করেন রাকেশের জন্যই তাঁর প্রেমের সম্পর্ক ছিন্ন হতে বসেছে। আর গোটা ঘটনায় এবার মুখ খুললেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খান।

সুজানের দাবি

সুনয়না যখন একের পর এক শক্তিশেল নিক্ষেপ করছেন রোশন পরিবারের বিরুদ্ধে, তখন এই পরিবারের প্রাক্তন সদস্য তথা হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান জানান, তিনি রয়েছেন সুনয়নার পাশে। সাফ বার্তায় প্রাক্তন ননদ সুনয়নার প্রশংসা করে সুজান বলেন, '.. আমি সুনয়নাকে চিনি। একজন খুবই ভালো, যত্নশীল মহিলা, যিনি এখন খুব খারাপ পরিস্থিতির শিকার।..' এরপরই রোশন পরিবারের অবস্থা নিজের পোস্ট-এ জানান সুজান।

অসুস্থ রাকেশ রোশন !

অসুস্থ রাকেশ রোশন !

নিজের পোস্টটিতে সুজান খান জানিয়েছেন, রাকেশ রোশন এখন খুবই অসুস্থ। গোটা পরিবার একটা খারাপ সময় দিয়ে যাচ্ছে। প্রসঙ্গত,এই রাকেশ রোশনের বিরুদ্দে মেয়ে সুনয়না অভিযোগ করেন , যে তাঁকে থাপ্পড় মেরেছেন রাকেশ। পাশাপাশি তাঁর বয়ফ্রেন্ড রুহিলকে 'জঙ্গি' বলে তকমা দিয়েছেন এই বলিউডের খ্যাত পরিচালক।

 সুনয়নার প্রেম পর্ব ও রঙ্গোলির পোস্ট

সুনয়নার প্রেম পর্ব ও রঙ্গোলির পোস্ট

কঙ্গনার দিদি রঙ্গোলি চান্ডেল একের পর এক টুইটে দাবি করেন সুনয়নার প্রেম পর্ব নিয়ে ব্যাপক শোরগোল রোশন পরিবারের অন্দরে। আর সেই টুইটকে কার্যত সত্য়ি হিসাবে দাবি করে সুনয়না জানানন রুহিন নামে দিল্লির এক সাংবাদিকের সঙ্গে প্রেমের জেরে রাকেশ রোশনের সঙ্গে সংঘাতের রাস্তায় সুনয়না। এদিকে, রঙ্গোলির পোস্টের পর কঙ্গনাকে সমর্থন করতে শুরু করেন সুনয়না। আর তারপরই আসে সুজান খানের নয়া পোস্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+