Stree 2: স্ত্রী ২ সাফল্যের পর শ্রদ্ধার ঝুলিতে ছবির লাইন, তালিকার শীর্ষে রয়েছে স্ত্রী ৩
বক্স অফিসে রেকর্ড সাফল্য পেয়েছে স্ত্রী ২। শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাও অভিনীত স্ত্রী ২ ইতিমধ্যে বক্স অফিসে ৫০০ কোটি টাকা কালেকশন করে ফেলেছে। হলিউডের সিনেমা অ্যাভেঞ্জারস এন্ডগেমের বক্স অফিস কালেকশনকেও ছাপিয়ে গিয়েছে।
স্ত্রী ২-র বিপুল সাফল্যের পরেই শ্রদ্ধা কাপুরের ঝুলিতে একের পর এক ছবি। কয়েক মাস আগে পর্যন্ত তেমন কোনও ছবি হাতে ছিল না অভিনেত্রীর। কিন্তু স্ত্রী ২-র সাফল্যের পর একের পর এক ছবির অফার আসতে শুরু করেছে তাঁর কাছে। শোনা যাচ্ছে ইতিমধ্যেই স্ত্রী ৩- তৈরির পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। কেমন হবে স্ত্রী ২ তার সাফল্যের দিকে তাকিয়ে রয়েছেন সকলে।

শোনা যাচ্ছে স্ত্রী ৩-র স্ত্রিপ্ট পুরোটাই তৈরি হয়ে গিয়েছে। কয়েকদিন আগেই স্ত্রী ২ ছবির অভিনেতা অভিষেক ব্যনার্জি জানিয়েছিলেন স্ত্রী ৩ ছবির স্ত্রিপ্ট প্রায় তৈরি হয়ে গিয়েছে। এবং সেটি স্ত্রী ২-র থেকেও বেশি মজার হতে চলেছে। তবে কবে সেটির শ্যুটিং শুরু হবে সেটা এখনও জানা যায়নি।
তারপরেই রয়েছে চালবাজ ইন লন্ডন। পঙ্কজ রায় পরাশরের ছবি এটি। ছবিটির পোস্টার প্রকাশিত হয়েছে। তবে শ্যুটিং কবে থেকে শুরু হবে তা এখনও স্পষ্ট হয়নি। এই ছবিটির জন্য নাকি অনেকদিন ধরেই অপেক্ষা করছেন অভিনেত্রী। যদিও শ্যুটিং শুরুর তারিখ এখনও স্পষ্ট করে জানানো হয়নি।
এর পরেই রয়েছে শ্রদ্ধা কাপুরের আরেকটি ছবি কেটিনাও রয়েছে শ্রদ্ধা কাপুরের হাতে। পরিচালক অসীমা চিবার ছবিটি পরিচালনা করছেন। এছাড়াও নাগিন, নো এন্ট্রির সিক্যুয়েল রয়েছে শ্রদ্ধা কাপুরের হাতে। নাগিন ছবির পরিচালনা করছেন নিখিল দ্বিবেদী। ছবিতে ইচ্ছাধারী নাগিনের ভূমিকায় অভিনয় করবেন শ্রদ্ধা কাপুর।












Click it and Unblock the Notifications