নেই 'মা' শ্রীদেবী, কীভাবে পালিত হল শ্রী-কন্যা জাহ্নবীর জন্মদিন,কারা উপস্থিত ছিলেন, দেখুন ছবি

বড় মেয়ে জাহ্নবীর জন্মদিনের জন্য় কিছু শপিং করবেন বলে দুবাইতে কয়েকদিন বেশি থেকে গিয়েছিলেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী। জাহ্নবী গত ৬ মার্চ ২১ তম জন্মদিন পালিন করেছে।

বড় মেয়ে জাহ্নবীর জন্মদিনের জন্য় কিছু শপিং করবেন বলে দুবাইতে কয়েকদিন বেশি থেকে গিয়েছিলেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী। জাহ্নবী গত ৬ মার্চ ২১ তম জন্মদিন পালিন করেছে। এই ২১ বছর বয়স প্রত্যেকের জীবনেই একটি বড় সন্ধিক্ষণ, আর সেই জন্মদিনও একটি বড়সড় উদযাপনের বিষয়। কিন্তু নিয়তির করুণ পরিহাসে এমন এক দিনে জাহ্নবীর কাছে ছিলেন না তাঁর মা অভিনেত্রী শ্রীদেবী।

Janhvi’s Birthday 🙏🏻🙏🏻🙏🏻💓 @janhvikapoor #janhvikapoor #sridevi

A post shared by StardustBollywood_ru (@stardustbollywood_ru) on

[আরও পড়ুন:'মা' শ্রীদেবীকে কেমন চোখে দেখতেন জাহ্নবী! প্রকাশ পেল এই চিঠিতে]

শ্রীদেবীর প্রয়াণের পর কেটেছে এক সপ্তাহ কয়েকদিন। এর মধ্যে জাহ্নবীর জীবনের এই বিশেষ দিনটিও কালের নিয়মে এসে পড়েছিল। সেই মত, পালন হয়েছে জাহ্নবীর জন্মদিন। কেমন ছিল সেই উদযাপনের পরিস্থিতি, দেখে নেওয়া যাক কয়েকটি ছবিতে।

জাহ্নবীর ২১ তম জন্মদিন

জাহ্নবীর ২১ তম জন্মদিন

নিজের ২১ তম জন্মদিনে জাহ্নবী প্রথমেই গিয়েছিলেন মুম্বইয়ের একটি বৃদ্ধাশ্রমে। যেখানে একটা সময়েতাঁর মা শ্রীদেবী যেতেন। সেই ঐতিহ্য় ধরে রেখে বৃদ্ধাশ্রমের মহিলাদের সঙ্গে কিছুটা সময় কাটান তিনি। তাঁর জন্য় সেখানে গাওয়া হয় 'বার্থ ডে সং'।

জন্মদিনের কেক কাটা

জন্মদিনের কেক কাটা

বৃদ্ধাশ্রমে জাহ্নবী কেক কাটেন। তাঁর আগে বেশ খানিকক্ষণ মনে মনে প্রার্থনা করতে থাকেন তিনি। এই ছবিও ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

বাড়িতে পালন হল জানহ্নবীর জন্মদিন

শ্রীদেবীর মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি কাপুর পরিবার।কিন্তু জীবনবোধ উজ্জিবীত হওয়ার তাগিদে এদিন পরিবার পালন করল জাহ্নবীর জন্মদিন সেই উদযাপনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন জাহ্নবীর খুড়তুতো দিদি তথা অনিল কাপুরের মেয়ে রিহা।

জন্মদিনে অনশুলা

জন্মদিনে অনশুলা

আগেই খবর ছিল যে সৎ বোন জাহ্নবীর জন্মদিন পালনের জন্য মুম্বইফিরছেন অর্জুনের বোন অনশুলা কাপুর। উল্লেখ্য, বনি কাপুরের প্রথম পক্ষের সন্তান অর্জুন কাপুর ও অনশুলা। ভাই অর্জুন , পাঞ্জাবে শ্যুটিং-এ ব্যাস্ত, সেখানেই এতদিন ছিলেন তাঁর বোন অনশুলা। কিন্তু জাহ্নবীর জন্মদিনের জন্য বিশেষভাবে মুম্বই উড়ে আসেন অনশুলা কাপুর। উপস্থিত ছিলেন বনি কাপুরও।

সোনামের শুভেচ্ছা

খুড়তুতো বোন জাহ্নবীর জন্মদিনে শুধু শুভেচ্ছাই জানিয়ে থেমে থাকেননি সোনাম। এদিন রাতে অনশুলা ও বাকি ভাই বোনেদের সঙ্গে জাহ্ননবীর জন্মদিন পালন করেন তিনি।

শুভেচ্ছা জানান মণীশ মলহোত্রা

এদিন জাহ্নবীকে বিশেষভাবে শুভেচ্ছা জানান ডিজাইনার মণীশ মালহোত্রা । উল্লেখ্য, মণীশ বহুদিন ধরেই কাপুর পরিবারের ঘনিষ্ঠ ছিলেন।

জাহ্নবীর বিশেষ বন্ধু

অক্ষত রঞ্জন জাহ্নবীর বিশেষ বন্ধু। তিনিও এদিন জাহ্নবীর জন্মদিনে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন জাহ্নবীকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+