Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

স্পাইডারম্যান-এর পর এবার জুরাসিক ওয়ার্ল্ড-এ ইরফান খান

স্পাইডার ম্যান-এর পর এবার জুরাসিক ওয়ার্ল্ড-এ ইরফান খান
মুম্বই, ২ এপ্রিল : হলিউডের ডাক এসেছে। বাক্স প্যাটরা গুছনো শেষ। এবার বিদায়। অন্তত এবছরের জন্য আর এদেশ মুখো হতে পারবেন না অভিনেতা ইরফান খান। কারণ স্পাইডারম্যানের পর এবার হলিউডের ছবি জুরাসিক ওয়ার্ল্ড-এর জন্য ব্যস্ত থাকবেন অভিনেতা।

জনপ্রিয় ছবি জুরাসিক পার্কের চতুর্থ অংশ জুরাসিক ওয়ার্ল্ড। কলিন ট্রেভেরোর নির্দেশনায় হাওয়াই-ওরলিন্সে শুট করা হবে ছবির দৃশ্য। যদিও ছবিতে তাঁর চরিত্র সম্পর্কে স্পষ্ট করে কিছু বলেননি অভিনেতা ইরফান খান। তবে চরিত্রটি বর্ণনা না করতে পারলেও তিনি জানিয়েছেন ছবির এখটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এমনকী ছবির কেন্দ্রীয় চরিত্রগুলির মধ্যে একটি।

স্পাইডারম্যান-এর পর হলিউডের দ্বিতীয় জনপ্রিয় ইংরাজি ছবি জুরাসিক ওয়ার্ল্ডে কাজ করবেন বলে উচ্ছ্বসিত ইরফান। জানিয়েছেন ভারতীয় দর্শক স্পাইডারম্যান ছবিতে তাঁর স্বল্প পরিসরের অভিনয় দেখে হতাশ হলেও তিনি তাতে একেবারেই হতাশ নন।

একইসঙ্গে হলিউড-বলিউড দুই ছবি জুরাসিক ওয়ার্ল্ড ও পিকু-র শুটিং করবেন ইরফান খান

স্পাইডারম্যান ছবিতে অভিনয় করে কোনও দুঃখ নেই জানালেন ইরফান। তবে এমন কিছু কিছু ছবি আছে যাতে অভিনয় করার জন্য খেদ রয়ে গিয়েছে অভিনেতার। জানালেন, তখন শুধুমাত্র কিছু টাকা রোজগারের জন্যই ওই ধরণের ছবি করা। পরে যদিও বুঝেছি শরীর ও মনকে বাঁচিয়ে রাখতে হলে আহামরি অর্থের প্রয়োজন নেই। আমি যা রোজগার করি তাতে আমি আমার পরিবারকে স্বচ্ছন্দে রাখতে সামর্থ জানালেন ঠোঁট কাটা এই অভিনেতা।

জুরাসিক ওয়ার্ল্ড-এর প্রথম অংশের শুটিং শেষ করে ভারতে এসে সুজিত সরকারের নতুন ছবি পিকু-র জন্য কিছুটা শুটিংয়ের কাজ করে দিয়ে যাবেন ইরফান। এর পর ফের মার্কিন যুক্তরাষ্ট্রে পারি দেবেন ইরফান। এর পর বছরের বাকি সময়টাই ব্যস্ত থাকবেন জুরাসিক ওয়ার্ল্ড-এর কাজে।

পিকু ছবিতে অমিতাভ বচ্চন ও দীপিকা পাডুকোনের সঙ্গে দেখা যাবে ইরফান খানকে। এই প্রথমবার বিগ বির সঙ্গে পর্দা ভাগ করে নেওয়া। স্বভাবতই বেশ খুশি ইরফান। জানালেন, এ ছবির চিত্রনাট্য অনবদ্য। অমিতাভ বচ্চনকে অন্যরূপে দেখবে দর্শক। তাঁর সঙ্গে অধিকাংশ দৃশ্যেই দেখা যাবে ইরফানকে।

দৈনন্দিন জীবনেরই এক টুকরো তুলে ধরা হয়েছে এই ছবিতে বললেন ইরফান। গল্প এক নয় তবে ধারণাটা অনেকটাই লাঞ্চ বক্স- ছবিরই মতো। এই ছবির জন্যই ম্যাকাও ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেতার সম্মান পেয়েছিলেন ইরফান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+