সোনু নিগমের পর এবার মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম করলেন আদনান সামি
সোনু নিগমের পর এবার মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম করলেন আদনান সামি
বলিউডের প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর ফিল্ম ইন্ডাস্ট্রির স্বজন পোষণ নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড় চলছে। শুধু অভিনয় ক্ষেত্রেই নয়, এই স্বজন পোষণ রয়েছে বলিউডের মিউজিক ইন্ডাস্ট্রিতেও। সোনু নিগম থেকে শুরু করে এক এক করে সব শিল্পীরাই সোশ্যাল মিডিয়াতে এ নিয়ে সরব হতে শুরু করেছেন। সেই তালিকায় যোগ হল গায়ক–কম্পোজার আদনান সামির নাম। তিনি সোনু নিগমের সঙ্গে একমত হয়ে জানিয়েছেন যে ভারতের মিউজিক ইন্ডাস্ট্রিতে মাফিয়া রাজ চলে। আদনানের কথায়, গায়ক, সংগীত রচয়িতা এবং সংগীত প্রযোজকদের দেশে শৃঙ্খলাবদ্ধভাবে শোষণ করা হয় এবং সৃজনশীলতা নিয়ন্ত্রণ করেন তার যাদের সৃজনশীলতার কোনও ধারণা নেই।

সোনু নিগমকে সমর্থন করে আদনানের পোস্ট
আদনান তাঁর সাম্প্রতিক পোস্টে লিখেছেন, ‘ভারতীয় সিনেমা ও মিউজিক ইন্ডাস্ট্রির সত্যিই একটা প্রবল ঝাঁকুনি দরকার। বিশেষ করে মিউজিক ইন্ডাস্ট্রি-তে ৷ নতুন গায়ক, পুরনো গায়ক, সুরকার, গীতিকার, সকলকে চূড়ান্ত অপব্যবহার করা হয় ৷ হয় তুমি প্রতিষ্ঠিত মিউজিক মাফিয়াদের কথায় চলো, না হলে আউট! কেন দিনের পর দিন সৃজনশীলতাকে নিয়ন্ত্রণ করবে কিছু বাজে লোকজন, যারা নিজেরা ভগবানের ভূমিকা নেয়।'

মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে সরব আদনান
আদনান পরিচিত তাঁর কিছু জনপ্রিয় গানের জন্য। যার মধ্যে ‘তেরা চেহরা', ‘লিফ্ট করা দে' ও ‘ভর দো ঝোলি মেরি' উল্লেখযোগ্য। তিনি পুরনো গানের রিমেক ও রি-মিক্সকেও একহাত নেন। তিনি লিখছেন, ‘ঈশ্বরের কৃপায়, আমাদের দেশে ১৩০ কোটি মানুষ বাস করে ৷ আমরা সবাইকে রিমিক্স বা রিমেক গান উপহার দেব? হে ঈশ্বর, দয়া করে এ সব বন্ধ হোক৷ সত্যিকারের প্রতিভাবান নতুন ও পুরনো শিল্পীদের শুদ্ধ বাতাসে শ্বাস নিতে দিন ৷ ওই প্রতিভাদের সৃষ্টিশীলতায় শান্তি দিন ৷ তাতে মিউজিক ইন্ডাস্ট্রির লাভ৷' এখানেই থেমে থাকেননি আদনান, তিনি আরও লিখেছেন। বলিউডে ফিল্ম ও মিউজিক ইন্ডাস্ট্রির মাফিয়াদের একনায়ক ও অহংকারী আখ্যা দিয়ে আদনান লেখেন, ‘মিউজিক ইন্ডাস্ট্রিতে কিছু মানুষকে স্বঘোষিত ভগবান বানিয়ে রেখেছে ৷ এরা শিল্পের বিন্দুমাত্র বোঝে না ৷ ইতিহাস থেকেও এরা শিক্ষা নেয় না। যথেষ্ট হয়েছে! পরিবর্তন দরজায় অপেক্ষা করছে ৷ আপনি প্রস্তুত তো?' আদনান তাঁর পোস্ট সমাপ্ত করেন আব্রাহাম লিংকনের একটি লাইন দিয়ে, তিনি লেখেন, ‘তুমি কিছু মামুষকে বোকা বানাতে পারবে কিছু সময়ের জন্য, কিন্তু তুমি সবসময় সব মানুষকে বোকা বানাতে পারবে না।'

আদনানের পোস্টে জবাব দিলেন আলিশা চিন্নাই
আদনানের ইনস্টা পোস্টের জবাবে ‘মেড ইন্ডিয়া খ্যাত' গায়িকা আলিশা চিন্নাই মিউজিক ও ফিল্ম ইন্ডাস্ট্রিকে ভারতের বিষাক্ত জায়গা বলেছেন। তিনি লিখেছেন, ‘ফিল্ম ও মিউজিক মাফিয়ারা ভয় ও ও ক্ষমতা দেখিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কাজের নীতি ও সুষ্ঠুভাবে চলার কোনও অস্বিস্তই নেই এখানে।'

সোনু নিগমের বিস্ফোরক ভিডিও
গত সপ্তাহে সোনু নিগম জানিয়েছিলেন যে কিভাবে দু'টি বড় মিউজিক সংস্থা দেশের গানের জগতকে নিয়ন্ত্রণ করছে। নতুন মিউজিক সংস্থাগুলিকে ‘নতুন প্রতিভাদের পক্ষে এটি একটি কঠিন পরিস্থিতি' বলে নতুনদের প্রতি করুণা করার অনুরোধ জানান। সোনু নিগম এও জানিয়েছিলেন যে বলিউডের সঙ্গীত জগত দুজন মাফিয়ার দ্বারা চালিত হয় এবং এর জন্য সংগীত জগতেও খুব শীঘ্রই কেউ আত্মহত্যা করবেন বলেও আশঙ্কা করেছেন গায়ক। এই প্রসঙ্গেই টি-সিরিজের চেয়ারম্যান ভূষণ কুমার এর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালেন সোনু নিগম। যার জন্য একটি ভিডিও করে রীতিমতো হুঁশিয়ারি দিলেন তিনি ভুষণ কুমারকে।












Click it and Unblock the Notifications