শাহিদ-করিনার পর এবার শাহিদ-সইফ?

টিনসেল টাউনের 'লিঙ্ক আপ'-'ব্রেক আপ' কোনও বড় কথা নয়। একসময়ে অভিনেতা শাহিদ কাপুরের সঙ্গে অভিনেত্রী করিনা কাপুরের প্রেমকাহিনি বলিউডের সবচেয়ে চর্চার বিষয় ছিল। কিন্তু হঠাৎ করেই দুজনের সম্পর্কের ইতি হয়।

এরপরে অভিনেতা সইফ আলি খানের সঙ্গে বিয়ে করে নবাব পরিবারের পুত্রবধু হন করিনা। কিন্তু শাহিদ যেন সইফ-করিনার জীবন থেকে গিয়েও যাচ্ছেন না।

শাহিদ-করিনার পর এবার শাহিদ-সইফ?

করিনার সঙ্গে ফের বড়পর্দায় অভিনয় করতে আসছেন শাহিদ কাপুর। ছবির নাম উড়তা পাঞ্জাব। কিন্তু এখানেই শেষ নয়। করিনা কাপুরের পর এবার সইফ আলি খানের সঙ্গেও নাকি বড়পর্দা ভাগ করে নিতে চলেছেন শাহিদ কাপুর। সূত্রের খবর বিশাল ভরদ্বাজের আগামী ছবিতে একসঙ্গে দেখা যেতে পারে করিনার স্বামী ও প্রাক্তন প্রেমিককে।

শাহিদের আগামী ছবি শানদার-এর কাজ শেষ হয়ে গিয়েছে। করিনার সঙ্গে ইতিমধ্যেই উড়তা পাঞ্জাব-ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে সইফ আপাতত সুজয় ঘোষের ছবির জন্য ব্যস্ত। জাপানি থ্রিলার ছবি দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স-এর অণুকরনেই এই ছবি বানাচ্ছেন সুজয়।

সূত্রের খবর যদি সত্যি হয়, তাহলে খুব শীঘ্রই একসঙ্গে সইফ ও শাহিদকে দেখা যাবে বড়পর্দায়। এখন শাহিদ-সইফের অনস্ক্রিন রসায়ণ কতটা জমে তাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+