সলমনের পর আরবাজ! খান পরিবারে আর এক সদস্য এবার বিতর্কের কেন্দ্রে
সেলিম খানের বড় ছেলে সলমন খান চিরবিতর্কিত। সিনেমায় অভিনয় থেকে ঐশ্বর্য রাইয়ের সঙ্গে প্রেম, গাড়ি চাপা কাণ্ড থেকে শুরু করে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় জড়িয়ে পড়া।
সেলিম খানের বড় ছেলে সলমন খান চিরবিতর্কিত। সিনেমায় অভিনয় থেকে ঐশ্বর্য রাইয়ের সঙ্গে প্রেম, গাড়ি চাপা কাণ্ড থেকে শুরু করে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় জড়িয়ে পড়া। বারবার সলমন খানকে নিয়ে পরিবারের উদ্বেগ চরমে উঠেছে। জেল-আদালত কিছুই বাকী রাখেননি সলমন। এবার সেই তালিকায় কি যোগ হতে চলেছে আরবাজ খানের নাম?

নাম জড়াল আইপিএল বেটিংয়ে
শুক্রবার থানে পুলিশ আইপিএল বেটিং কাণ্ডে আরবাজকে ডেকে পাঠিয়েছিল। সেইমতো এদিন শনিবার হাজিরা দিয়ে বেটিংয়ের কথা স্বীকার করে নেন আরবাজ। জানিয়ে দেন, ২০১৭ সালে আইপিএলের বেটিং করেছিলেন তিনি। বুকি সোনু জালানের সঙ্গে সম্পর্কের কথাও স্বীকার করে নেন।

২০১৭ সালে বেটিং
২০১৭ সালে আইপিএলে ২.৭৫ কোটি টাকা বেটিং করে আরবাজ হেরে যান। পরে সোনু তাকে ব্ল্যাকমেল করে নাম ফাঁস করার হুমকি দেয় বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে। কয়েকদিন আগে দাউদ ইব্রাহিম ঘনিষ্ঠ সোনু গ্রেফতার হওয়ার পরে পুলিশি জেরায় আরবাজের নাম উঠে আসে।

একসারিতে সলমন-আরবাজ
সলমন খান এখনও গাড়ি চাপা কাণ্ড ও হরিণ হত্যা মামলায় ফেঁসে রয়েছেন। গাড়ি চাপা কাণ্ডে তাঁকে শেষ অবধি বেকসুর খালাস করার পরে সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পাল্টা মামলা হয়েছে। এদিকে হরিণ হত্যা মামলায় দোষী সাব্যস্ত সলমন উচ্চ আদালতে আপিল করে জামিনে বাইরে রয়েছেন।

পরিবারের চিন্তা বাড়ালেন আরবাজ
আরবাজ এর আগে অনেক বড় কোনও ঝামেলায় না জড়ালেও মাদক কাণ্ড, মালাইকা অরোরার সঙ্গে বিবাহ বিচ্ছেদের সময় বিতর্কের মতো ঘটনায় নাম জড়িয়ে সংবাদ শিরোনামে এসেছেন। এবার আইপিএলে বেটিংয়ের মতো ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে নতুন বিতর্ক তৈরি করলেন তিনি। সলমনের পর আরবাজকে নিয়েও কি খান পরিবারকে খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হবে? সময়ই এর উত্তর দেবে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications