(ছবি) বিগ বস-এ জয়জিতের চ্যাম্পিয়ন হওয়া নিয়ে ঋ-এর পর এবার বিস্ফোরক প্রিয়া!
বিগ বস বাংলা সিজন ২-এ জয়জিত-এর জেতাটা অনুষ্ঠানের দুই সেরা হিলা প্রতিযোগীই এখনও হজম করে উঠতে পারছেন না। জয়জিৎ ভোট কিনেছেন বলে আগেই অভিযোগ তুলেছিলেন বিগ বসের সেকেন্ড রানার আপ ঋ সেন। এবার সেই একই অভিযোগ তুললেন প্রতিযোগিতায় দ্বিতীয় হওয়া প্রিয়া পাল।
প্রিয়া একটি জনপ্রিয় সংবাদপত্রকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেই ফেললেন, "আমি নিশ্চিত জয়জিৎ ভোট কিনেছেন।" পাশাপাশি শিলাজিৎকে 'ভদ্র শয়তান' আখ্যা দিলেন প্রিয়া।

প্রিয়ার কথায়, জয়জিৎ জেতায় সবাই অবাক হয়ে গিয়েছে। ১৪ সপ্তাহ ধরে যে মানুষটা ঘুমিয়ে কাটিয়ে দিল, শো-কে কোনও কনটেন্টই দিল না, অন্যান্য প্রতিযোগীদের উপর হুকুম করেই চালিয়ে গেল সে কি করে জনতার ভোটে সেরা হয় তা সত্যিই আশ্চর্যের। জয়জিতের জন্য দিনে ৯ থেকে ১০ বার অ্যালার্ম বাজত। বাড়ির একটা কাজও করত না ও। শিলাজিৎ আর মিখাইলকে দিয়ে নিজের সব কাজ করিয়ে নিত। ওর একটাই কাজ ছিল কুটকচালি করা।
ঋ-এর মতো প্রিয়ারও একই কথা, ও যে ভোট কিনেছে তা আমি প্রমাণ করতে পারব না, কিন্তু ফেসবুকে সাধারণ মানুষের প্রতিক্রিয়া দেখলেই তা বোঝা যায়। আমি জানতে চাই কারা জয়জিতের জন্য ভোট করেছে। প্লুটো বা জুপিটার থেকে কোনও এলিয়নই হয়তো ভোট করেছে জয়জিতকে।
ঋয়ের চেয়ে এক ধাপ এগিয়ে প্রিয়ার কথায়, বিগ বসের বাড়ি থেকে বেরনোর পর জানতে পেরেছি এমন এজেন্সিও রয়েছে যারা ভোট কিনতে সাহায্য করে। আমি নিশ্চিত জয়জিৎ ওই ধরনের কোনও এজেন্সির মারফৎই ভোট পেয়েছে। না হলে কিছু না করে ও এতটা নিশ্চিত হয়েছিল কী করে যে ও ফাইনালে যাচ্ছেই।
১২ তম সপ্তাহ পর্যন্ত তিনি যে সবচেয়ে বেশি ভোট পেয়েছিলন তাও জানাতে ভুললেন না প্রিয়া। প্রিয়ার কথায়, যেদিন সাপ্রাইজ এভিকশনে অপূর্ব বেরিয়ে গেল সেদিন সবাই ভেবেছিল হয়তো জয়জিৎ বেরিয়ে যাবে। কিন্তু ওর ভাগ্য ভাল টিকে গেছিল ও।
বিগ বস হাউসে প্রিয়ার যে কথা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছিল সেই মন্তব্যের পুনরাবৃত্তি করে প্রিয়া বলেন, এটা সবাই জানে বউের টাকায় জীবন চলে জয়জিতের। ওর বউ ওর জন্য লাকি, জয়জিতের জন্য ওর বউই ভোটের জোগাড় করেছে।












Click it and Unblock the Notifications