জমে উঠছে সুশান্ত কাণ্ড, রিয়ার পর ইডির সমন সিদ্ধার্থ পিঠানি ও প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদীকে
জমে উঠছে সুশান্ত কাণ্ড, রিয়ার পর ইডির সমন সিদ্ধার্থ পিঠানি ও প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদীকে
ইডি দফতরে হাজিরার আর্জি খারিজের পর শুক্রবার সকালেই নিজের বয়ান রেকর্ডের জন্য চলে আসেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সঙ্গে ছিলেন তাঁর ভাই শৌভিক চক্রবর্তী। অর্থ তছরূপ মামলায় রিয়াকে জিজ্ঞাসা করবে ইডি।

বৃহস্পতিবার রাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে রিয়াকে জরুরি ভিত্তিতে নোটিশ পাঠিয়ে তদন্তে সহায়তা করার জন্য ডেকে পাঠানো হয়। যদিও এই মামলাটি এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। সূত্রের খবর রিয়ার পর ইডি সুশান্ত সিং রাজপুতের বন্ধু সিদ্ধার্থ পিঠানিকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। সুশান্তের ক্রিয়েটিভ মষানেজার তথা ফ্ল্যাটমেট সিদ্ধার্থকে এ বিষয়ে সমন পাঠানো হয়েছে।
গত ১৪ জুন সুশান্তের মৃত্যুর সময় ওই ফ্ল্যাটেই ছিলেন সিদ্ধার্থ। বর্তমানে তিনি হায়দরাবাদে রয়েছেন এবং ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। এছাড়াও এডির পক্ষ থেকে ডেকে পাঠানো হয়েছে সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদীকেও। সিবিআইয়ের এফআইআরেও নাম রয়েছে শ্রুতির।
সূত্রের খবর ইডি রিয়াকে তাঁর মুম্বইয়ের খার এলাকার সম্পত্তির বিষয়ে জিজ্ঞাসা করতে পারেন, যা তিনি ২০১৮ সালে সুশান্তের সঙ্গে পরিচয় হওয়ার আগে কিনেছিলেন।












Click it and Unblock the Notifications