আজই খাদান ছবির টিজার মুক্তির কথা ছিল, কিন্তু আরজি কর কাণ্ডের পর বড় সিদ্ধান্ত নিলেন অভিনেতা দেব

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনার পরে গোটা দেশ ফুঁসছে রাগে। গতকাল প্রতিবাদে শহরের রাস্তায় নেমেছিলেন শিল্পীরা। আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে আজ রাজ জাগবে গোটা বাংলার মহিলারা। তাতে সমর্থন জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দু শেখর রায়।

এবার রাস্তায় না নামলেই আরজি করের ঘটনার প্রতিবাদে নিজের ছবি খাদানের ট্রেলার মুক্তি পিছিয়ে দিলেন অভিনেতা দেব। বুধবার অর্থাৎ ১৪ অগাস্ট সকাল ১১টার সময় খাদান ছবির টিজার মুক্তির কথা ছিল দেবের। কিন্তু আরজি কর কাণ্ডের প্রতিবাদে তিনি সেই টিজার মুক্তি পিছিয়ে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সেকথা জানিয়েছেন দেব।

Dev

গতকাল আর্জি করের ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন টলিপাড়ার অনেক তারকাই। অপর্ণা সেন, কৌশিক সেন, ঋদ্ধি সেন, সহ একাধিক তারকা। বুধবার রাতের দখল নেমে মেয়েরা। সেই কর্মসূচিতেও সামিল হচ্ছে টলিপাডার একাধিক তারকা। তাঁরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করে দিয়েছেন। স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে শুরু করে ইমন চক্রবর্তী সহ একাধিক তারকা বুধবারের রাত জাগা কর্মসূচিতে সামিল হচ্ছেন।

বুধবার রাত কলকাতা সহ গোটা রাজ্যে মহিলারা প্রতিবাদ জানাবেন। শহরের মোড়ে মোড়ে অলিতে গলিতে জমায়েত করবেন তাঁরা। রাত জেগে রাতের দখল নেবেন মহিলারা। শুধু কলকাতা শহর নয় গোটা রাজ্যেই এই কর্মসূচি পালন করা হবে। সোশ্যাল মিডিয়া জুড়ে তার প্রচার চলছে। শুধু বাংলা নয় আজ বাংলার সঙ্গে রাত জাগবে মুম্বই-দিল্লি এবং বেঙ্গালুরুর মেয়েরাও।

অভিনেতা দেব সোশ্যাল মিডিয়ায় আরজি কর হাসপাতালে চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। দেব বলেছেন এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। অভিনেতা হলেও শাসক দলের সাংসদ দেব। অভিনেতা সাংসদ দেব ছাড়াও তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দু শেখর রায় এবং বিধায়ক মনোরঞ্জন ব্যপারী আজ রাত জাগবেন বলে জানিয়েছেন। যদিও সুখেন্দু শেখর জানিয়েছেন রাত জাগা তাঁর পক্ষে সম্ভব নয় তাই বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত যোধপুর পার্কে নেতাজী মূর্তির পাদদেশে মিছিল করবেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+