কাশ্মীরে ৩৭০ ধারা নিয়ে আসছে একাধিক বলিউড ফিল্ম! শুরু হয়ে গিয়েছে নির্মাতাদের ইঁদুর দৌড়
কাশ্মীর থেকে ৩৭০ ও ৩৫ এ ধারা তুলে নেওয়া নিয়ে গোটা দেশ তোলপাড়। হইচই পড়ে গিয়েছে বিশ্ব আঙিনার রাজনীতিতে।
কাশ্মীর থেকে ৩৭০ ও ৩৫ এ ধারা তুলে নেওয়া নিয়ে গোটা দেশ তোলপাড়। হইচই পড়ে গিয়েছে বিশ্ব আঙিনার রাজনীতিতে। এমন এক ঐতিহাসিক ঘটনার পর এবার বলিউডে এই গোটা পর্বকে সেলুলয়েড বন্দি করার জন্য তাড়াহুড়ো পড়ে গিয়েছে। বলিউডের বিভিন্ন প্রযোজক চাইছেন ৩৭০ ধারা তুলে নেওয়ার ঘটনা নিয়ে ফিল্ম নির্মাণ করতে।

এই ৭২ ঘণ্টার মধ্যেই ৫০ টি ফিল্মের 'টাইটেল' শুধুমাত্র আর্টিক্যাল ৩৭০ নিয়ে রেজিস্টার হয়েছে বলে জানা গিয়েছে। এরমধ্যে একটি ফিল্মের নাম 'আর্টিক্যাল ১৫' , অপর ফিল্মের নাম 'কাশ্মীর মে তিরঙ্গা' বলে জানা গিয়েছে। সূত্রের দাবি, সাম্প্রতিককালে দেশের কিছু বাস্তবিক ঘটনা নিয়ে ফিল্ম যেভাবে বলিউডে জনপ্রিয়তা পেয়েছে,তার কথা মাথায় রেখেই এমন ছবি নিয়ে উদ্যোগ দেখা দিচ্ছে বলিউড জুড়ে।
এরমধ্যে জানা গিয়েছে, নরেন্দ্র মোদীর বায়োপিক যিনি তৈরি করেছিলেন সেই অশোক পণ্ডিত ইতিমধ্যেই আর্টিক্যাল ৩৭০ নিয়ে ছবির 'টাই টেল' রেজিস্টার করে ফেলেছেন। তবে কোন ছবির আঙ্গিক কী হয়, আর কোন ছবিতে কোন প্রেক্ষাপটে কাশ্মীরের পরিস্থিতিকে তুলে ধরা হয়, সেদিকে তাকিয়ে সকলে।












Click it and Unblock the Notifications