জামিনের আবেদন খারিজ হতেই আরিয়ান খান এবার হাইকোর্টের পথে
গত ২ রা অক্টোবর মুম্বইয়ের এক প্রমোদতরী থেকে রেভ পার্টি চলাকালীন আটক হয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। পরবর্তীকালে তাঁকে গ্রেফতার করে এনসিবি। মাদক বিরোধী অভিযানে সমীর ওয়াংখেড়ের মতো দাপুটে অফিসারের হাতে ধরা পড়েন শাহরুখ পুত্র। ২৩ বছরের আরিয়ান ছাড়াও সেদিন একাধিক জন আটক হন । তবে পরে গ্রেফতার হতেই এখনও পর্যন্ত কেউই ধৃতরা জামিন পাননি। ঘটনা ঘিরে বলিউড জুড়ে তুমুল হইচই শুরু হয়ে যায়। এই পরিস্থিতিতে এদিনও আরিয়ানের জামিন নাকচ হয়ে যায়। এরপর জানা গিয়েছে শাহরুখ পুত্র আবেদন করতে চলেছেন বম্বে হাইকোর্টে। বিশেষ এনডিপিএস আদালতে জামিন নাকচ হতেই তাঁরা আবেদন করতে চলেছেন হাইকোর্টে।

মুম্বইয়ের আর্থার রোড ডেলে আরিয়ান খান ইতিমধ্যেই ১৩ দিন অতিবাহিত করেছেন। গত ২ রা অক্টোবর তাঁকে মাদককাণ্ডে আটক করা হলেও, তাঁর গ্রেফতারি হয় পরে। এরপর দীর্ঘ সময় তিনি দেলবন্দি। এদিকে, ২০ অক্টোবরের রায়ে আদালত তাঁকে জামিনে মুক্তি দেয়নি। অন্যদিকে, নভম্বর মাসের প্রথম সপ্তাহ কার্যত আদালত দিওয়ালির জন্য বন্ধ থাকবে। এদিকে , দিওয়ালি মানেই শাহরখের বাসভবন 'মন্নত' এ কার্যত রোশনাই ও পার্টি। সেই রোশনাই এবার মন্নত-এ দেখা যাবে কি না তা নির্ভর করে রয়েছে আরিয়ানের আইনি পথের উপর। সেই দিক থেকে এই হাইকোর্টের পথে গমন রীতিমতো প্রাসঙ্গিক বলে মনে করছেন অনেকেই।
আরিয়ান খানের আইনজীবী এদিন সওয়াল করেন যে, তাঁর মক্কেলের কাছে কোনও মাদক পাওয়া যায়নি, সেখানে এনসিবির তরফে সেই যুক্তি কার্যত খারিজ করা হয়। আরিয়ানের বিরুদ্ধে এর আগেই এনসিবি জানিয়েছে যে , আরিয়ান যে শুধুমাত্র রেভ পার্টিতেই মাদক সহ ধর পড়েছেন তা নয়। বহু বচর ধরেই আরিয়ান মাদক সেবন করছেন বলে আদালতে দাবি করে এনসিবি। এছাড়াও এনসিবির দাবি, তাদের তদন্তে তারা জানতে পেরেছে যে বহু দিন ধরেই আন্তরর্জাতিক মাদক চক্রের অনেকের সঙ্গে আরিয়ানের যোগ রয়েছে। শাহরুছখ পুত্রের ফোনের হোয়াটস অ্যাপ চ্যাট থেকে তারা একথা জানতে পেরেছেন বলে জানিয়েছেন এনসিবি কর্তারা। যে ভিনদেশী ব্যক্তির নাম ওই চ্যাটে পাওয়া গিয়েছে তার সঙ্গে এনসিবি যোগাযোগের চেষ্টা করছে বলেও গত শুনানিতে জানিয়েছে এনসিবি। আরিয়ানের আইনজীবীর বক্তব্য ছিল যে পরিমাণ মাদক উদ্ধার হয়েছে তা তাঁর মক্কেলের থেকে হয়নি। অন্যদিকে এনসিবির দাবি যে পরিমাণ মাদক উদ্ধার হয়েছে তাতে কোনও মতেই এই মামলায় তা প্রমাণ বলে দাঁড়ায়না। এরপর পরিস্থিতি কোনদিকে যায় সেদিকে তাকিয়ে গোটা দেশ।












Click it and Unblock the Notifications