রণবীর কাপুরের পর করোনায় আক্রান্ত সঞ্জয় লীলা বনশালী, কোয়ারেন্টাইনে প্রেমিকা আলিয়া
করোনা ভাইরাস সংক্রমণে অবস্থা খারাপ মহারাষ্ট্র তথা মুম্বইয়ের। একের পর এক বলিউড তারকারা এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার বলিউড অভিনেতা রণবীর কাপুরের করোনা ভাইরাসের খবর আসার পর পরিচালক সঞ্জয় লীলা বনশালীও করোনা পজিটিভ বলে জানা গিয়েছে। পরিচালক তথা প্রযোজক বর্তমানে বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন।

একদিকে প্রেমিক ও অন্যদিকে পরিচালক, দু’জনের সঙ্গেই সম্পর্ক রয়েছে আলিয়া ভাটের। তাই রণবীর ও বনশালীর রিপোর্ট পজিটিভ আসার পর আলিয়া ভাট নিজেকে কোয়ারেন্টাইন করে নিয়েছেন। সম্প্রতি আলিয়া বনশালীর পরিচালনায় 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’–তে অভিনয় করছেন। তবে এখন এই সিনেমার শুটিং বন্ধ রয়েছে।
সঞ্জয় লীলা বনশালী জানিয়েছেন যে তাঁর সংস্পর্শে আসা সকলে যেন করোনা টেস্ট অবশ্যই করিয়ে নেন। তবে সূত্রের খবর, বনশালীর মা লীলা বনশালী সুস্থ রয়েছেন। সূত্রের খবর, 'সঞ্জয়ের রিপোর্ট পজিটিভ আসার পর সঙ্গে সঙ্গে তিনি তাঁর মায়েরও করোনা টেস্ট করান, তবে তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে এবং তিনি সুস্থ রয়েছেন। কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তিনি কোয়ারেন্টাইনে রয়েছেন।’ সোমবারই রণবীর কাপুরের করোনায় আক্রান্ত হওয়ীর খবর নিশ্চিত করেন মা নীতু কাপুর। নীতু কাপুর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'আপনাদের উদ্বেগ ও শুভেচ্ছার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। রণবীরের কোভিড–১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। সে ওষুধ খাচ্ছে এবং শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। বাড়িতেই সেল্ফ–কোয়ারেন্টাইনে রয়েছে এবং সে সব ধরনের প্রয়োজনীয় সতর্কতা মেনে চলছে।’ সোশ্যাল মিডিয়াতে নীতু কাপুর এও জানিয়েছেন যে তাঁর ছেলে চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছে এবং সুস্থ আছে। কিছুদিন আগেই নীতু কাপুরও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।












Click it and Unblock the Notifications