প্রিয়া প্রকাশের পরে এবার নেহা কক্করের ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

বলিউডের অন্যতম জনপ্রিয় গায়িকা নেহা কক্করও প্রিয়ার সেনসেশনে ক্লিন বোল্ড। আর তাই প্রিয়াকে দেখে উদ্বুদ্ধ হয়ে নিজে ভিডিও আপলোড করেছেন নেহা। সেই ভিডিও নিজের ইনস্টাগ্রাম পোস্টে শেয়ারও করেছেন।

মালয়ালম সিনেমায় হাতেখড়ি হতে চলা প্রিয়া প্রকাশ ভারিয়ার একদিনের মধ্যে সারা ভারতে জনপ্রিয় হয়ে গিয়েছেন। 'ওরু আদার লাভ' সিনেমার 'মানিক্য মালারায়া পুভি' গানে তাঁর চোখ টিপে প্রেম নিবেদন দেখে আট থেকে আশি মোহিত হয়ে গিয়েছে। সেই তালিকায় শুধু সাধারণ মানুষ নন, রয়েছেন বলিউড সেলেবসরাও।

প্রিয়া প্রকাশের পরে এবার নেহা কক্করের ভাইরাল ভিডিও

এই সময়ের বলিউডের অন্যতম জনপ্রিয় গায়িকা নেহা কক্করও প্রিয়ার সেনসেশনে ক্লিন বোল্ড। আর তাই প্রিয়াকে দেখে উদ্বুদ্ধ হয়ে নিজে ভিডিও আপলোড করেছেন নেহা। সেই ভিডিও নিজের ইনস্টাগ্রাম পোস্টে শেয়ারও করেছেন।

'মানিক্য মালারায়া পুভি' গানে প্রিয়ার চোখ মারা যেমন হিট হয়েছে তেমনই আঙুল তাক করে বন্দুক ছোঁড়াও ভাইরাল হয়েছে। সেই অ্যাক্টকেই নকল করেছেন নেহা। নিজের ভিডিওতে প্রিয়ার মতো করে আঙুল উঁচিয়ে গুলি করে হেসে লুটিয়ে পড়েছেন। এই ভিডিওটিও ভাইরাল হয়ে গিয়েছে।

নেহা বলিউডে 'কালা চশমা', 'ম্যায় তেরা বয়ফ্রেন্ড', 'মানালি ট্রান্স', 'কর গয়ি চুল' এর মতো গান গেয়ে জনপ্রিয়তা পেয়েছেন। এদিকে প্রিয়ার সিনেমা 'ওরু আদার লাভ' মুক্তি পাবে এবছরের জুন মাসে। তার আগেই সারা দেশে প্রিয়া সুপারহিট হয়ে গিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+