প্রধানমন্ত্রীদের পর এবার মুখ্যমন্ত্রীদের বায়োপিক! ট্রেলার ভিডিও কাঁপাচ্ছে ইন্টারনেট
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর জীবন কাহিনি নিয়ে দুটি ভিন্ন ছবির খবর ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর জীবন কাহিনি নিয়ে দুটি ভিন্ন ছবির খবর ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। অনুপম খের অভিনীত 'দ্যা অ্যাক্সিডেন্টাল প্রাইমমিনিস্টার'এর ট্রেলার ও বিবেক ওবেরয় অভিনীত 'পিএম নরেন্দ্র মোদী' ছবির প্রথম লুক প্রকাশ্যে আসতেই তা উত্তেজনার পারদ চড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার দেখেনিন দেশের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বায়োপিকের ভিডিও।
যাত্রা
অন্ধ্রপ্রদেশের অন্যতম জনপ্রিয় নেতা তথা মুখ্যমন্ত্রী ওয়াইএসার রাজশেখর রেড্ডির জীবনকাহিনি অবলম্বনে তৈরি হয়েছে ছবি 'যাত্রা'। ছবিতে অভিনয় করছেন দক্ষিণী তারকা মামুট্টি। এক রহস্যজনক দুর্ঘটনায় এই দুঁদে কংগ্রেস নেতার মৃত্যু ঘিরে আজও বহু কাহিনি কথিত রয়েছে।
কথানায়াকুড়ু
অন্ধ্রপ্রদেশের আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী এনটি রামা রাওের জীবনী অবলম্বনে তৈরি হয়েছে ছবি 'কথানায়াকুড়ু'। ছবিতে অভিনয়ে রয়েছেন এনটিআরএর ছেলে বালাকৃষ্ণা। দক্ষিণী এই ছবিতে অভিনয়ে রয়েছেন যিশু সেনগুপ্ত, বিদ্যা বালানও। এনটিআর এর জামাই তথা অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর ভূমিকায় রয়েছেন রানা দাগ্গুবাটি।

পিএম নরেন্দ্র মোদী
সদ্য প্রকাশ্যে এসেছে 'পি এম নরেন্দ্র মোদী ' ছবির ফার্স্ট লুক। আর তা প্রকাশ্যে আসতেই খবরের শিরোনাম কেড়ে নিচ্ছে। অভিনেতা বিবেক ওয়েবর রয়েছেন ছবিতে নরেন্দ্র মোদীর ভূমিকায়।

পিএম নরেন্দ্র মোদী
সদ্য প্রকাশ্যে এসেছে 'পি এম নরেন্দ্র মোদী ' ছবির ফার্স্ট লুক। আর তা প্রকাশ্যে আসতেই খবরের শিরোনাম কেড়ে নিচ্ছে। অভিনেতা বিবেক ওয়েবর রয়েছেন ছবিতে নরেন্দ্র মোদীর ভূমিকায়। বিতর্কিত এই ছবি নিয়ে ইতিমধ্যেই অনুপম খের সহ ১৩ জনের বিরুদ্ধে এফ আইআর দায়ের করার নির্দেশ দিয়েছে মুজাফফর নগর আদালত।












Click it and Unblock the Notifications