রিয়ার ভাই শৌভিক গ্রেফতারে খুশি সুশান্তের দিদি, ইশ্বরকে ধন্যবাদ জানালেন শ্বেতা
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে সিবিআই ও ইডির সঙ্গে তদন্তে যোগ দিয়েছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। অর্থ তছরূপের পাশাপাশি এই ঘটনার প্রধান সন্দেহভাজন রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মাদক যোগেরও অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই সুশান্তের পরিবার রিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনেছে।

এনসিবি এই ঘটনার তদন্তে নেমে এনডিপিএস আইনের আওতায় ৮সি, ২৮, ২৯ ধারায় রিয়ার ভাই শৌভিক ও স্যামুয়েল মিরান্ডাকে গ্রেফতার করেছে। এর আগে এনসিবি মাদক যোগে আর দু’জনকে গ্রেফতার করে, যার মধ্যে একজনের সঙ্গে শৌভিকের মাদক সংকরান্ত আলোচনা হয়েছে। এই গ্রেফতারের পর সুশান্তের মার্কিন নিবাসী দিদি শ্বেতা সিং কীর্তি সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুভূতি শেয়ার করেছেন এবং ভগবানকে ধন্যবাদ জানিয়েছেন এবং ইশ্বরকে অনুরোধ করেছেন যে তাঁদের যেন সঠিক পথে চালনা করা হয়।
শুক্রবার সকালে এনসিবি যখন স্যামুয়েল ও শৌভিকের বাড়িতে তল্লাশি অভিযান চালায় তখন শ্বেতা সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'ভালো এগোচ্ছ এনসিবি। ধন্যবাদ ভগবান’। প্রসঙ্গত ইডি প্রথম রিয়া ও শৌভিকের সঙ্গে মাদক যোগের সন্ধান পায় তাঁদের কিছু হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে। এরপর ইডি তা এনসিবিকে জানানোর পরই এনসিবি এই তদন্তের সঙ্গে যুক্ত হয়ে পড়ে।












Click it and Unblock the Notifications