ফের নায়িকা বদল! অভিনেত্রী বিতর্কে জেরবার দেবের 'হইচই আনলিমিটেড'

দেবের 'হইচই আনলিমিটেড ' ছবিতে ক্রমেই বেড়ে চলেছে নায়িকা বিভ্রাট! একের পর এক অভিনেত্রী ছবি থেকে সরে যাচ্ছেন। আর তাঁর জায়গায় আসছেন আরেক অভিনেত্রী। কিছুদিন আগেই ছবি থেকে সরে গিয়েছিলেন মিমি চক্রবর্তী।

দেবের 'হইচই আনলিমিটেড ' ছবিতে ক্রমেই বেড়ে চলেছে নায়িকা বিভ্রাট! একের পর এক অভিনেত্রী ছবি থেকে সরে যাচ্ছেন। আর তাঁর জায়গায় আসছেন আরেক অভিনেত্রী। কিছুদিন আগেই ছবি থেকে সরে গিয়েছিলেন মিমি চক্রবর্তী। এরপর বিতর্ক দানা বাঁধে রুক্মিনীকে নিয়ে। রুক্মিনীর জায়গায় পরে আবার দেবের বিপরীতে কাস্ট করা হয় কৌশানীকে। এবার খবর উঠে আসছে প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে।

ফের নায়িকা বদল! অভিনেত্রী বিতর্কে জেরবার দেবের হইচই আনলিমিটেড

শোনা যাচ্ছে, অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারও ছবি থেকে সরে যেতে চলেছেন । তাঁর জায়গায় ছবিতে আসবেন নবাগতা রোজা। এই রোম্যান্টিক কমেডি ছবিকে ফের একবার ঘিরে ধরেছে বিতর্কের কালো মেঘ। দেব প্রযোজিত তথা অভিনীত এই ছবিতে একাধিক তারকা নায়িকার অভিনয় করার কথা ছিল। মিমি, রুক্মিনী সহ প্রিয়াঙ্কা সরকারও ছিলেন ছবির অংশ। কিন্তু জানা যাচ্ছে, প্রিয়াঙ্কার জায়গায় ছবিতে থাকছেন রোজা। খবর, প্রিয়াঙ্কার সঙ্গে স্ক্রিপ্ট নিয়ে বসবার কথা ছিল ছবির প্রযোজক ও পরিচালকদের। কিন্তু সেই দিন প্রিয়াঙ্কা অনুপস্থিত থাকায় , তিনি স্ক্রিপ্টে তাঁর অংশের সফ্ট কপি চেয়ে পাঠান। নির্মাতারা সেই কপি পাঠানে না চাওয়াতেই ফিল্ম থেকে সরে যান প্রিয়াঙ্কা।

এর আগে,ছবিতে দেবের স্ত্রীর চরিত্রে অভিনয় করবার কথা ছিল মিমি চক্রবর্তীর । একজন নামী ব্যবসায়ীর স্ত্রী হিসাবে মিমি এই ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করবার করার কথা ছিল। পরে তাঁকে সরিয়ে সেই চরিত্রে জায়গা করে নেন রুক্মিনী। পরবর্তীকালে রুক্মিনীকেও সরিয়ে দেবের স্ত্রীর চরিত্রে আসেন কৌশানী মুখোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+