সমকাম বিতর্ক উস্কে সংবাদ শিরোনামে আশকা, অভিনেত্রী সম্পর্কে কয়েকটি বিশেষ তথ্য জানুন

সমকাম বিতর্ক উস্কে সংবাদ শিরোনামে আশকা, অভিনেত্রী সম্পর্কে কয়েকটি বিশেষ তথ্য জানুন

বিগবস-এর বিরুদ্ধে একাধিক বিস্ফোরক তথ্য তুলে ধরে আপাতত শিরোনামে টেলি অভিনেত্রী আশকা গোরাদিয়া। সমকাম ইস্যুতে তিনি মুখ খুলে বিগবস-এর এডিটিং কার্যকলাপ নিয়ে একাধিক অভিযোগ করেছেন। রাজীব খান্ডেলওয়ালের শো 'জসবাত'-এ তিনি এই ধরণের অভিযোগ করেছেন। তাঁর সঙ্গে অনুষ্ঠানে অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন টেলি অভিনেত্রী জুহি পরমারও। দুই অভিনেত্রীর সঙ্গে সঞ্চালক রাজীব খান্ডেওয়ালের জনজমাট অনুষ্ঠান এই উইকেন্ডে সম্প্রচারিত হবে। তার আগে অনুষ্ঠানের শ্যুটিং এ কী কী বিস্ফোরক তথ্য উঠে এসেছে তা দেখে নেওয়া যাক। জেনে নেওয়া যাক আশকা সম্পর্কে কিছু তথ্য।

আশকার পরিচিতি

আশকার পরিচিতি

গুজরাতের আমেদাবাদের মেয়ে আশকার জন্ম সুরতে। সেখানেই তাঁর পড়াশোনা, বেড়ে ওঠা। পরবর্তীকালে তিনি যোগ দেন টিভি সিরিয়ালের জগতে।

অভিনেত্রী আশকা

অভিনেত্রী আশকা

২০০৩ -২০০৫ সালে সোনি টেলিভিশনে সম্প্রচারিত হয়েছিল 'কুসুম' নামের একটি ধারাবাহিক। সেই ধারাবাহিকে অভিনয় করেন আশকা। তারপর থেকে একাধিক সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছে আশকাকে।

বিভিন্ন শো-তে

বিভিন্ন শো-তে

'কুসুম' এর আগে বেশ কিছু টেলিভিশন শো-তে অভিনয় করেন আশকা। 'অচানাক ৩৭ সাল বাদ' 'অ্যাক্টিং অ্যাক্টিং' নামের বিভিন্ন শো-তে দেখা যায় আশকাকে।

অক্ষয়ের সঙ্গে আশকা

অক্ষয়ের সঙ্গে আশকা

পরবর্তীকালে অক্ষয় কুমারের সঙ্গে দেখা যায় আশকাকে। যদিও তা কোনও ফিল্মে নয়, 'খতরোঁ কে খিলাড়ি ' অনুষ্ঠানে দেখা যায় তাঁদের।

আশকার প্রেম

আশকার প্রেম

২০০৬ থেকে ১৫ সাল পর্যন্ত আশকা ডেটিং করেছিলেন টেলিভিশন অভিনেতা রোহিত বক্সিকে। পরবর্তীকালে ব্যবসায়ী ব্রেটগোবেলকে বিয়ে করেন আশকা।

 বিগবস বিতর্ক

বিগবস বিতর্ক

বিগহস ৬ -এ আশকাকে সমকামী হিসাবে তুলে ধরা হয়। টিভিতে দেখানো হয়েছিল, অন্য মহিলা প্রতিযোগীর কম্বলের নিচে হাত ঢুকিয়ে তিনি বিকৃত মনস্ক কিছু করতে চাইছিলেন।

আশকার দাবি

আশকার দাবি

সাম্প্রতিককালে 'জসবাত' নামের এক অনুষ্ঠানে সমকাম নিয়ে যাবতীয় বিতর্ক তিনি খারিজ করেন। আশকা জানান, 'আমার সেক্সুয়ালিটি-কে ভুলভাবে দেখানো হয়েছিল। ইচ্ছাকৃতভাবে আমাকে লেজ়বিয়ান দেখানো হয়েছিল ওই রিয়েলিটি শোয়ে। যার ফলে আমার বাবা-মাকে নানাভাবে অস্বস্তিতে পড়তে হয়।' তাঁর দাবি ছিল, ওই মহিলা প্রতিযোগীর শরীরে কেবল বাম লাগিয়ে দিচ্ছিলেন তিনি। আর গোটা ঘটনা এডিট করে 'বিগবস' ভুলভাবে সম্প্রচার করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+