গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ধামাকা, নিষেধাজ্ঞাকে উড়িয়ে আজ প্রদর্শিত হবে 'এস-দূর্গা'
গোয়ার আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবে এবার ''এস' দুর্গা' ও 'ন্যুড' নামে দু'টি ছবিকে বাদ দেওয়া হয়। এই নিয়ে বিতর্ক এতটাই চরমে ওঠে যে জুরি প্যানেলের চেয়ারম্যান সুজয় ঘোষ-সহ তিন জন পদত্যাগ করেন।
আদালতের নির্দেশে খুলল নিষেধাজ্ঞার বেড়ি। অবশেষে গোয়ায় আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে চলেছে 'এস-দূর্গা'। আজ সন্ধ্যা ৬টায় এই ছবিটি 'জুরি'-দের জন্য প্রদর্শিত করা হবে। ছবির সেন্সরড ভার্সন এবং সিবিএফসি-র সার্টিফিকেট শনিবারই গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষের কাছে জমা করেছেন পরিচালক সানালকুমার শশীধরণ। ফেস্টিভ্যাল ডিরেক্টর সুনীত ট্যান্ডন-এর কাছে এই সব জিনিস জমা করেছেন বলে জানা গিয়েছে।


গোয়ার আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবে এবার 'এস-দূর্গা' ও 'ন্যুড' নামে দু'টি ছবিকে বাদ দেওয়া হয়। এই নিয়ে বিতর্ক এতটাই চরমে ওঠে যে জুরি প্যানেলের চেয়ারম্যান সুজয় ঘোষ-সহ তিন জন পদত্যাগ করেন। এই ভাবে দুই সিনেমাকে বাতিল করে দেওয়া অনৈতিক বলেও তাঁরা অভিযোগ করেন।



গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি প্যানেলের ছয় সদস্যও বিষয়টিতে তথ্য-সম্প্রচার মন্ত্রকের হস্তক্ষেপ চেয়ে চিঠি লিখেছিলেন। বিষয়টি নিয়ে কেরল হাইকোর্টে মামলা করেন 'এস-দূর্গা'-র পরিচালক সানালকুমার শশীধরণ। জুরি-দের ছবির সেন্সরড ভার্সান-ও দেখানো হয়। এরপরই জুরি-দের মতামত নিয়ে গোয়ার আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসব-কে 'এস-দূর্গা' প্রদর্শন করতে নির্দেশ দেয় কেরল হাইকোর্ট। সেইসঙ্গে এই ছবির উপর নিষেধাজ্ঞা বজায় রাখা নিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আবেদনও খারিজ করে দেয়। আর আদালতের এই নির্দেশের জেরেই সোমবার সন্ধ্যায় 'এস-দূর্গা' প্রদর্শিত হতে চলেছে। ২৮ তারিখ শেষ হচ্ছে গোয়ার আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসব।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications