'রেস ৩' ছবিতে সলমনের বাইক অ্যাকশনের ভিডিও ফাঁস! 'স্টান্ট' অবাক করার মতো
বলিউডের সুপারস্টার সলমন খানের 'রেস থ্রি' এই মুহুর্তে খবরের শিরোনামে উঠে আসছে। ছবির একটি দৃশ্যের শ্যুটিং এর ভিডিও হঠাৎই ফাঁস হয়ে তা সোশ্যাল মিডিয়ায় চলে আসে।
বলিউডের সুপারস্টার সলমন খানের 'রেস থ্রি' এই মুহুর্তে খবরের শিরোনামে উঠে আসছে। ছবির একটি দৃশ্যের শ্যুটিং এর ভিডিও হঠাৎই ফাঁস হয়ে তা সোশ্যাল মিডিয়ায় চলে আসে। আর তাতেই দেখা যায় কীভাবে বাইক অ্যাকশনে মেতে রয়েছেন সলমন খান। চরম নিপুণতায় এই স্টান্টটি করেছেন তিনি।

ভিডিও-তে দেখা যাচ্ছে বাইক নিয়ে একটি গাছের নিচ দিয়ে বেরিয়ে যেতে হচ্ছে সলমনকে। আর তার জন্য কোনো স্টান্টম্যান নন, নিজেই অ্যাকশনে নেমে গিয়েছেন বলিউডের সুলতান। ছবিতে সলমনের এই স্টান্ট সত্যিই চমকে দেওয়ার মতো!
Race 3 Standing seance pic.twitter.com/x19zlE0Zmo
— Kumar Sumit Singh (@kumarsumitsin08) April 3, 2018
#Race3 Teaser coming soon pic.twitter.com/DryQ5rkP5y
— Salman Khan Universe (@salmanuniv) April 1, 2018
কিছুদিন আগেই রেস ৩ -এর আরেকটি ছবিতে দেখা গিয়েছে বন্দুক নিয়ে কীভাবে ছবির শ্যুটিং এ অ্যাকশন সিকোয়েন্সে ধরা দিয়েছেন সলমন। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই তা রীতিমত সাড়া ফেলে দেয়। তবে এদিন সাদা শার্টে, সলমনের বাইক অ্যাকশন ছিল এক্কেবারে অন্য ধারার। উল্লেখ্য, এই ছবিতে সলমন খান ছাড়াও, অনিল কাপুর , ববি দেওল, জ্যালিন ফার্নান্ডেজ , ডেইজি শাহ অভিনয় করছেন।












Click it and Unblock the Notifications