Oscars 2025: 'লাপতা লেডিসে'র পর অস্কারের দৌড়ে আরও এক হিন্দি সিনেমা! গর্বের মুহূর্ত ভারতবাসীর কাছে
Oscars 2025: ইতিমধ্যে অস্কারে (Oscars 2025) অফিসিয়াল এন্ট্রি নিয়ে নিয়েছে কিরণ রাও'য়ের (Kiran Rao) 'লাপতা লেডিস' (Laapataa Ladies)। এবার অস্কারের দৌড়ে আরও এক হিন্দি ছবি। রণদীপ হুডা অভিনীত স্বতন্ত্র বীর সাভারকার (Swatantrya Veer Savarkar) ৯৭ তম অ্যাকাডেমিক অ্যাওয়ার্ডের (97th Academy Awards) জন্য পাঠানো হল।
ফলে এই মুহূর্তে একাধিক হিন্দি সিনেমা ২০২৫ সালের অস্কারের দৌড়ে। শেষমেশ কোন সিনেমা এই পুরষ্কার ছিনিয়ে নেয় সেদিকেই নজর সবার।

চলতি বছরেই স্বতন্ত্র বীর সাভারকার (Swatantrya Veer Savarkar) সিনেমাটি প্যান ইন্ডিয়া রিলিজ করে। মূলত বীর সাভারকারের দীর্ঘ রাজনৈতিন জীবন এবং স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে এই সিনেমা তৈরি হয়। পরিচালক সন্দীপ সিং তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টার রিলিজ করেন। যেখানে স্বতন্ত্র বীর সাভারকার (Swatantrya Veer Savarkar) সরকারি ভাবে অস্কারের জন্য পাঠানোর কথা উল্লেখ রয়েছে।
আর তা শেয়ার করে সন্দীপ সিং'য়ের মন্তব্য, আমি সম্মানিত। একই সঙ্গে ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়াকেও ধন্যবাদ জানিয়েছেন। বিশেষ এই পোস্টার শেয়ার করেছেন অভিনেতা রণদীপ হুডা (Randeep Hooda) এবং অঙ্কিতা লখান্ডে (Ankita Lokhande)।
আর তা শেয়ার করে তাঁরাও মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। সিনেমা প্রসঙ্গে রণদীপ হুডা (Randeep Hooda) জানান, সাভারকরের পুরো গল্প এবং তাঁর জীবন যাপন পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। একেবারে তাঁর জীবনের সঙ্গে একাতব হয়ে গিয়েছে। এমন একটি চরিত্রে কাজ করে আমি গর্বিত বলেও সাক্ষাৎকারে জানান রণদীপ।
অন্যদিকে স্বতন্ত্র বীর সাভারকার (Swatantrya Veer Savarkar) সিনেমাতে পরিচালকের ভূমিকায় কাজ করেছেন হুডা। এটাই তার পরিচালনায় নির্মিত প্রথম সিনেমা। ছবিতে সাভারকারের স্ত্রী যমুনা বাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন অঙ্কিতা। ছবিটি চলতি বছরের অর্থাৎ ২০২৪ সালের ২২ মার্চ হিন্দি এবং মারাঠি দুটি ভাষায় মুক্তি পায়।
বলে রাখা প্রয়োজন, রণবীর কাপুরের অ্যানিম্যাল, কার্তিক আরিয়ানের চান্দু চ্যাম্পিয়ন, প্রভাসের কল্কি, ভিকি কৌশলের স্যাম বাহাদুর-এর মত মেগা প্রজেক্টকে পিছনে ফেলে ২০২৫ সালে অস্কারের জন্য প্রথমেই অফিসিয়াল এন্ট্রি নিয়ে নেয় 'লাপতা লেডিস'।
নিতানশী গোয়েল, প্রতিভা রান্তা, স্পর্শ শ্রীবাস্তব, যদি এই ছবির পিলার হন, তাহলে লাপতা লেডিসের শক্ত ভীত নিঃসন্দেহে প্রখ্যাত অভিনেতা রবি কিশান। লাপাতা লেডিস দুই নববধূ এবং তাদের যাত্রাকে কেন্দ্র করে। এই ছবিকে নিয়ে যখন চর্চা তুঙ্গে সেই সময় আরও এক ভালো খবর সিনেপ্রেমীদের কাছে












Click it and Unblock the Notifications