করণ জোহরের পার্টির পরই পরপর করোনা আক্রান্ত, শাহরুখের পর এবার ক্যাটরিনা কাইফও

করণ জোহরের পার্টির পরই পরপর করোনা আক্রান্ত, শাহরুখের পর এবার ক্যাটরিনাও

গত ২৫ মে মুম্বইয়ের যশরাজ স্টুডিওতে জাঁকজমকের সঙ্গে পালন করা হয় পরিচালক-প্রযোজক করণ জোহরের ৫০তম জন্মদিন। সেই পার্টিতে চাঁদের হাট বসেছিল। বলিউডের জনপ্রিয় মুখেদের ভিড় ও গ্ল্যামারে সেদিনের সন্ধ্যা আরও জমকালো হয়ে গিয়েছিল। কিন্তু জন্মদিনের রাজকীয় পার্টির পরই ঘটল বিপত্তি। শাহরুখ খানের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর এবার জানা গিয়েছে যে ক্যাটরিনা কাইফও কোভিড-১৯-এ আক্রান্ত।

শাহরুখ–ক্যাটরিনা করোনায় আক্রান্ত

শাহরুখ–ক্যাটরিনা করোনায় আক্রান্ত

রিপোর্ট অনুযায়ী করণ জোহরের বার্থডে পার্টিতে যোগ দেওয়া ৫০ থেকে ৫৫ জন অতিথি নাকি করোনায় আক্রান্ত। তাঁদের মধ্যে করণ জোহরের ঘনিষ্ঠ বলিউডের বন্ধুরাও রয়েছেন। এই খবর প্রকাশ্যে আসার পরই জানা যায় যে শাহরুখ ও ক্যাটরিনা কোভিড পজিটিভ। ক্যাটরিনা অবশ্য জানিয়েছেন যে তিনি তাঁর কোয়ারেন্টাইন সময় সম্পূর্ণ করে ফেলেছেন। অন্যদিকে কার্তিক আরিয়ান ও আদিত্য রয় কাপুরও করোনায় আক্রান্ত। রিপোর্ট অনুযায়ী, করণের পার্টিতে যোগ দেওয়া কার্তিকের এক নায়িকার সংস্পর্শে এসে অভিনেতা করোনায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে অক্ষয় কুমার করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।

আইফা অ্যাওয়ার্ডে যাননি ক্যাটরিনা

আইফা অ্যাওয়ার্ডে যাননি ক্যাটরিনা

করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠার জন্য কোয়ারেন্টাইনে থাকতে হয়েছিল ক্যাটরিনাকে তাই তিনি এ বছর আবু ধাবিতে হওয়া আইফা অ্যাওয়ার্ড ২০২২-এ যোগ দিতে পারেননি। তবে আর কোন কোন বি-টাউন তারকা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এখনও সে বিষয়ে কিছু জানা যায়নি।

কোভিড কেস বাড়ছে মহারাষ্ট্রে

কোভিড কেস বাড়ছে মহারাষ্ট্রে

সম্প্রতি একাধিক বলিউড তারকা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আরও একবার মহারাষ্ট্রে এই মারণ ভাইরাসের তীব্র সংক্রমণ দেখা দিয়েছে। অক্ষয় কুমার করোনায় আক্রান্ত হওয়ার জন্য কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে পারেননি। রবিবার মহারাষ্ট্রে ১৪০০ জনের বেশি নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে এবং যার মধ্যে গোটা রাজ্যের ৬০ শতাংশ কেস মুম্বইতে (‌৯৬১টি কেস)‌ দেখা গিয়েছে। মহারাষ্ট্র সরকার আতঙ্কিত হতে বারণ করেছে এবং মাস্ক পরে থাকা ও সামাজিক দুরত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছে।

শাহরুখ ও ক্যাটরিনার আসন্ন সিনেমা

শাহরুখ ও ক্যাটরিনার আসন্ন সিনেমা

কাজের দিক থেকে শাহরুখের হাতে এখন রয়েছে তিনটে জবরদস্ত সিনেমা, '‌পাঠান'‌, '‌ডাঙ্কি'‌ ও '‌জওয়ান'‌। অন্যদিকে ক্যাটরিনা কাইফ সবেমাত্র '‌টাইগার থ্রি'‌-এর শুটিং শেষ করেছেন। বিপরীতে রয়েছে সলমন খান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+