পাঁচ বছর পর বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত কঙ্কনা–রনবীরের, ঘোষণা সোশ্যাল মিডিয়ায়
পাঁচ বছর পর বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত কঙ্কনা–রনবীরের, ঘোষণা সোশ্যাল মিডিয়ায়
সম্পর্ক নিয়ে এবার আইনি পথে হাঁটলেন কঙ্কনা সেন শর্মা। প্রথম থেকেই সম্পর্ক নিয়ে একাধিক জল্পনা হলেও, তিক্ততা নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রেখেছিলেন কঙ্কনা ও রনবীর শোরে। ২০১০ সালে একে অন্যের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন এই জুটি। কিছু দিনের মধ্যেই তাঁরা আলাদা থাকার সিদ্ধান্ত নেন। প্রথম থেকেই ছিল দাম্পত্য কহল। তবে সেই বিষয় নিয়ে মুখ খোলেন কঙ্কনা পাঁচ বছর পর।

২০১৫ সালে প্রথম অপর্না সেনের কন্যা প্রকাশ্যে তাঁদের সম্পর্ক নিয়ে কথা বলেন। তিতলির শুটিং চলাকালিনই কঙ্কনা–রনবীরের মধ্যে অশান্তি বেড়ে যায় বলে শোনা গিয়েছিল। অবশেষে তাঁরা সিদ্ধান্ত নিয়েছিলেন আলাদা থাকার। তবে বিবাহ বিচ্ছেদের কথা স্থির করেননি তখনও। বিয়ের দশ বছর পর বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন তাঁরা। সূত্রের খবর অনুযায়ী তাঁরা নিজেদের মধ্যে কথা বলেই এই সিদ্ধান্ত নিচ্ছেন। আগামী ছ’মাসের মধ্যে তাঁরা আইনিভাবে আলাদা হয়ে যাবেন। ২০০৭ সাল থেকে কঙ্কনা ও রণবীর একে–অপরের সঙ্গে ডেট করতে শুরু করেন এবং তিনবছর পর তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন।
কঙ্কনা ও রনবীরের একটি পুত্র সন্তান রয়েছে, নাম হারুন। তাঁরা দুজনেই সন্তানের দায়িত্ব ভাগ করে নেয়। পাঁচ বছর আলাদা থাকার পর আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন তাঁরা। ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনতে খুব একটা পছন্দ করেন না এই তারকা জুটি। তবে এবার বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ল সর্বত্র। পাঁচ বছর আলাদাই থাকতেন তাঁরা। ছিল না সেভাবে কোনও সম্পর্ক। তবে এবার একে অন্যের থেকে আইনিভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেন। দু’জনেই এই খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে আনেন।












Click it and Unblock the Notifications