ফাওয়াদ খানের পর আরও এক পাক তারকা ফিরছেন বলিউডে, প্রভাসের নায়িকার ভূমিকায় দেখা যাবে তাঁকে
ফের বলিউডের দরজা খুলে গিয়েছে পাক তারকাদের জন্য। ৮ বছর পর ফের বলিউডে ফিরছেন পাক তারকা ফাওয়াদ খান। জানা গিয়েছে বানী কাপুরের সঙ্গে জুটি বেঁধে বলিউডে ছবি করতে চলেছেন তিনি।
জানা গিয়েছে এক শেফের ভূমিকায় দেখা যাবে ফওয়াদ খানকে। ২০১৬ সালে করণ জোহরের অ্যায় দিল হ্যায় মুশকিল ছবিতে দেখা গিয়েছিল ফাওয়াদ খানকে। তারপরে দুই দেশের মধ্যে সম্পর্কেৎ অবনতি হওয়ায় তিনি ফিরে গিয়েছিলেন পাকিস্তানে। তবে কেবল ফাওয়াদ খান নন পাকিস্তানের আরও অনেক তারকা কাজ করেছেন বলিউডে।

সজল আলি থেকে শুরু করে মাহিরা খান বলিউডে কাজ করেছিলেন। শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছিলেন মাহিরা খান। অন্যদিকে সজল আলি অভিনয় করেছিলেন শ্রীদেবীর সঙ্গে। তারপরে পাকিস্তানের আর কোনও শিল্পী কাজ করেননি বলিউডে।
কিন্তু আবার ফাওয়াদ খান ফিরছেন বলিউডে। শুধু ফওয়াদ খানই নয় শোনা যাচ্ছে সজল আলিও নাকি বলিউডে কামব্যাক করছেন। শোনা যাচ্ছে প্রভাসের পরবর্তী ছবিতে নাকি সজল আলির কথা ভাবা হচ্ছে। ছবিটি পরিচালনা করবেন সীতা-রামম ছবি খ্যাত পরিচালক হনু রাঘবপুদি।
শ্রীদেবীর সঙ্গে মম ছবিত অভিনয় করেছিলেন সজল আলি। সেটাই ছিল বলিউডে পাক তারকার প্রথম ছবি। তারপরে আর কোনও ছবিতে অভিনয় করেননি তিনি। ২০১৭ সালে ছবিটি মুক্তি পেয়েছিল। শ্রীদেবীর মৃত্যুর পর শোক প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলে সজল আলি। সেসময় সজল আলির মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। শ্রীদেবীর সঙ্গে সেই ছবি করতে গিয়ে বেশ ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল অভিনেত্রীর। সজল বলেছিলেন শ্রীদেবীর মধ্যে তিনি তাঁর মায়ের ছায়া দেখতে পান।












Click it and Unblock the Notifications