হঠাৎ 'লস ইয়োরসেলফ' গেয়ে উঠলেন এমিনেম, বিস্ময়কর পরিস্থিতি অস্কার মঞ্চে
হঠাৎ 'লস ইয়োরসেলফ' গেয়ে উঠলেন এমিনেম, বিস্ময়কর পরিস্থিতি অস্কার মঞ্চে
এদিন অস্কার পাওয়ার প্রায় ১৭ বছর পর 'এইট মাইলস' ছবি থেকে 'লস ইয়োরসেলফ' গানটি অস্কার মঞ্চে গেয়ে বিপুল প্রশংসা পেয়েছেন এমিনাম। 'এইট মাইলস' ছবির এই গানটির জন্যই ২০০৩ সালে অস্কার পেয়েছিলেন এমিনাম, যদিও সেইবারের অনুষ্ঠানে পুরস্কার পাওয়া সত্ত্বেও এমিনাম অনুপস্থিত ছিলেন। তার পরিবর্তে উপস্থাপিকা বারব্রা স্ট্রাইস্যান্ড তার পুরষ্কারটি গ্রহণ করে তার সহ-লেখক লুই রেস্টোর হাতে সেটি তুলে দিয়েছিলেন।

প্রায় ১৭ বছর পর একই গান অস্কার মঞ্চে গাওয়ার পরেই বিস্ময়কর অনুভূতি তৈরি হয় দর্শকদের মধ্যে। যদিও সাউন্ড সংক্রান্ত কিছু যান্ত্রিক ত্রুটির কারনে পারফর্মেন্সের প্রথমে কিছু জটিলতা তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেই জটিলতা কাটার সাথেই সাথেই নিজ মহিমায় সেই গান গেয়ে ওঠেন এমিনাম।
সূত্রের খবর, গান গাওয়ার জন্য নির্ধারিত সময় পেরিয়ে গিয়েই গান গাইতে থাকেন তিনি, একারণে দর্শকদের মধ্যেও তৈরি হয় বিশৃঙ্খলা। অনেক শ্রোতা মুগ্ধ হয়ে তার গানটি উপভোগ করলেও অনেকেই ভালো ভাবে নেননি এমিনেমের পরিবেশনা। উঠে এসেছে ভিন্ন প্রতিক্রিয়াও জাজি বিটজ এবং কেলি মেরি ট্রান সহ অনেকেই গলা মিলিয়েছেন তার গানে, অন্যদিকে মাথা নাড়িয়ে বিরক্তি প্রকাশ করেছেন ইডিনা মেনজেল । তবুও অসংখ্য শ্রোতাই উপভোগ করেছেন তার গান যা এমিনেমের কাছে প্রাপ্তির । এই প্রসঙ্গে এমিনাম বলেন ,"আমি দুঃখিত। এই অস্কার মঞ্চে আসতে আমার সতেরো বছর সময় লাগলো।"












Click it and Unblock the Notifications