বিচ্ছেদের পরও তুমি আমার পাশে দাঁড়িয়েছো, অনুরাগের সমর্থনে পোস্ট প্রাক্তন স্ত্রী কল্কির

পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে মিটু অভিযোগ ওঠার পর তাঁর প্রাক্তন স্ত্রী কল্কি কোয়েচলিন সমর্থন করলেন পরিচালককে। ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্টের মাধ্যমে কল্কি সংর্থন জানিয়েছেন অনুরাগকে। তিনি পরিচালককে ট্যাগ করে আর্জি জানিয়েছেন যে অনুরাগের চারপাশ ঘিরে যে সোশ্যাল মিডিয়ার সার্কাস চলছে তাতে যেন তিনি ভেঙে না পড়েন। সম্প্রতি অভিনেত্রী পায়েল ঘোষ যৌন হেনস্থার অভিযোগ এনেছে অনুরাগের বিরুদ্ধে।

অনুরাগের সমর্থনে পোস্ট প্রাক্তন স্ত্রী কল্কির


কল্কি তাঁর টুইটারে বলেন, '‌প্রিয় অনুরাগ, তোমার চারপাশে সোশ্যাল মিডিয়ার সার্কাস চলতে দিও না। তুমি তোমার চিত্রনাট্যে সবসময় নারীদের স্বাধীনতা নিয়ে কথা বলেছ। তুমি তোমার পেশাদার জায়গার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নারীদের অখণ্ডতা রক্ষা করেছো। আমি সাক্ষী রয়েছি পেশাদার ও ব্যক্তিগতভাবে তুমি আমাকে সবসময় তোমার নিজের সমান ভেবেছো, এমনকী আমাদের বিচ্ছেদের পরও আমার সততার জন্য তুমি আমার পাশে দাঁড়িয়েছো এবং কাজের পরিবেশে আমি অসুরক্ষিত বোধ করার সময়ও তুমি আমার সমর্থনে ছিলে, তখনও আমাদের বিয়েও হয়নি। খুব অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যেখানে সকলে একে–অপরকে হেনস্থা করছে এবং ভুয়ো অভিযোগে বিদ্ধ করছে। এটা পরিবার, বন্ধু ও দেশের ক্ষতি হচ্ছে। তবে এই ভার্চুয়াল রক্ত স্নানের বাইরেও মর্যাদার জায়গা রয়েছে, যেখানে তোমার চারপাশে থাকা মানুষগুলোর তোমার মনোযোগের প্রয়োজন রয়েছে, এমন একটা জায়গা যেখানে কেউ কারোর দিকে না দেখেও দয়ালু মনোভাব নিয়ে রয়েছে এবং আমি জানি সেই জায়গার সঙ্গে তুমি খুব পরিচিত।ওই মর্যাদা নিয়ে বাঁচো, শক্ত হও এবং যেই কাজ তুমি করছ তা চালিয়ে যাও।’

এর আগে রিচা চাড্ডার পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয় যে তিনি পায়েল ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবেন কারণ পায়েল তাঁর মিটু অভিযোগে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে রিচার নাম মিথ্যাভাবে জড়িয়েছেন। রিচা এও জানান যে প্রকৃতভাবে ভুল মহিলারা ন্যায় বিচার পেতে মরিয়া হয়ে ওঠেন।

এর আগে তাপসি পান্নু, অনুভব সিনহা, হংসল মেহতা, সুরভিন চাওলা সহ বেশ কিছু বলিউড তারকারা অনুরাগকে সমর্থন করেছেন। অনুরাগের প্রথম স্ত্রী আরতি বাজাজও তাঁর প্রাক্তন স্বামীকে সমর্থন করেছেন। পায়েলের অভিযোগকে ভত্তিহীন ও মিথ্যা বলে খারজ করেছেন অনুরাগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+