ডিভোর্সের পর অর্জুনের সন্তানরা অভিনেতার কাছে থাকছেন না! মুখ খুললেন বান্ধবী
২০ বছরের সম্পর্কে ভেঙে স্ত্রী মেহরের সঙ্গে ডিভোর্সের রাস্তায় হাঁটেন অভিনেতা অর্জুন রামপাল। সেই ডিভোর্স পর্ব এবার আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করেছেন অর্জুন ও মেহর।
২০ বছরের সম্পর্কে ভেঙে স্ত্রী মেহরের সঙ্গে ডিভোর্সের রাস্তায় হাঁটেন অভিনেতা অর্জুন রামপাল। সেই ডিভোর্স পর্ব এবার আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করেছেন অর্জুন ও মেহর। আর অর্জুনের এই প্রথম বিবাহের দুই সন্তান মাহিকা ও মায়রা এই বিবাহ বিচ্ছেদের পর থেকে মা মেহরের সঙ্গে থাকবেন বলে ঠিক হয়েছে।

প্রসঙ্গত, মডেল গ্যাবরিয়েলার সঙ্গে সম্পর্কের জেরেই অর্জুন মেহরের সঙ্গে ডিভোর্সের রাস্তায় হাঁটেন বলে শোনা গিয়েছে। এমন অভিযোগ মেহর আনলেও, তা বহুবার নস্যাৎ করেছেন অর্জুন। এরপর ডিভোর্সের প্রক্রিয়া শুরু হতেই অর্জুনের বান্ধবী গ্যাবরিয়েলা পুত্র সন্তানের জন্ম দেন। আর সেই পুত্র সন্তান আরিক ও অর্জুনের দুই কন্যা মাহিকা ও মায়রাকে নিয়ে এবার মুখ খুললেন গ্যাবরিয়েলা।
গ্যাবরিয়েলা জানিয়েছেন , মাহিকা ও মায়রা, তাদের সৎ ভাই আরিককে ছোট্ট 'বেবি' র মনে করে। গ্যাবরিয়েলা মজা করে এক সাক্ষাৎকারে বলেছেন, মাহিকারা এতটাই আরিককে নিয়ে মশগুল থাকেন , যা মাঝে সাঝে গ্যাবরিয়েলাকে বলতেও হয় যে, 'এবার আমার ছেলেকে আমার কাছে ফেরত দাও'! গ্যাবরিয়েলা জানিয়েছেন , পুত্র আরিকের জন্মই যেন অর্জুনের সঙ্গে তাঁর সম্পর্ককে আরও মজবুত করে দিয়েছে। পাশাপাশি, অর্জুনের সঙ্গে তাঁর মেয়েদের সম্পর্ক নিয়েও বেশ খুশি গ্যাবরিয়েলা। মাহিকা ও মায়রার সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে বলেও জানা যায়। তবে তা সত্ত্বেও অর্জুনের ডিভোর্সের পর তাঁর প্রথম পক্ষের দুই মেয়েই গ্যাবরিয়েলা নয়, থাকছেন মা মেহরের সঙ্গে।












Click it and Unblock the Notifications