দীপিকার পর মাদক যোগে নাম জড়ালো দিয়া মির্জার, এনসিবির তলব যাবে শীঘ্রই
মাদক যোগে নাম জড়ালো দিয়া মির্জার
মাদক যোগে বলিউডের নাম জড়িয়ে পড়ায় তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশে। দীপিকা পাড়ুকোনের নাম এই মাদক কাণ্ডে উঠে আসার পর এবার আর এক অভিনেত্রী দিয়া মির্জার নাম উঠে আসল এনসিবির র্যাডারে। খুব শীঘ্রই এনসিবি তলব করবে দিয়াকে। মূলতঃ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত যেন কেঁচো খুঁড়তে সাপ বেড়িয়ে পড়ার মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এনসিবি সূত্রে জানা গিয়েছে যে মাদক পাচারকারী অঙ্কুশ ও অনুজ কেশওয়ানিকে জিজ্ঞাসাবাদ করার সময়ই দিয়া মির্জার নাম উঠে আসে।

এনসিবি সূত্রের খবর, দিয়ার ম্যানেজার, যিনি মাদক পাচারকারী অনুজের বান্ধবী, তিনি প্রায়ই দিয়াকে মাদক সরবরাহ করতেন এবং তা অভিনেত্রীর অনুরোদেই। ২০১৯ সালে দিয়ার কেনা মাদকের ওপরও তদন্ত করছে এনসিবি। দিয়ার ম্যানেজার সে কারণেও মাদক পাচারকারীর সঙ্গে একবার কি দু’বার দেখাও করেছেন। তদন্তের গতি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এনসিবি প্রথমে দিয়ার ম্যানেজারকে তলব করতে চায় এবং তারপর দিয়াকে।
যদিও দিয়া মির্জা তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানিয়েছেন যে মাদকের সঙ্গে তাঁর কোনওকালেই যোগ ছিল না, এখনও নেই। তাঁকে মিথ্যাভাবে ফাঁসানো হচ্ছে। তাঁর কেরিয়ার ধ্বংস করে দেওয়ার জন্য এই ধরনের ভুল খবর ছড়ানো হচ্ছে। এর আগে এনসিবির হাতে আসা একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের কথোপকথনে দীপিকার নাম উঠে আসে। যেখানে অভিনেত্রী কেওয়ান চ্যালেন্ট ম্যানেজমেন্টের কর্মী করিশ্মার সঙ্গে মাদক নিয়ে কথা বলছেন। এনসিবি এ বি্যয়ে জয়া সাহাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে যে দীপিকাকে মাদক সরবরাহ করত কিনা করিশ্মা।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications